আড়াইহাজার সংবাদদাতা
আড়াইহাজারে নির্যাতন করে ৩ শিক্ষার্থীর মাথার চুল কেটে দেয়ার ঘটনায় আড়াইহাজার থানায় গোপালদী পৌরসভার মেয়র আব্দুল হালিম সিকদারসহ ৩ জনের নামে মামলা হয়েছে। মামলার আসামীরা হলো, রামচন্দ্রী এলাকার মৃত রওশন আলী সিকদারের ছেলে গোপালদী পৌরসভার মেয়র আব্দুল হালিম সিকদার, একই এলাকার মৃত জীবন শীলের ছেলে উৎপল শীল ও দ্বীপক শীল, খাসেরকান্দী এলাকার মৃত বেনু মেম্বারের ছেলে ফারুক। মঙ্গলবার (৭ ফেব্রæয়ারি) নির্যাতিত শিশু তাউছিফের বাবা রামচন্দ্রী এলাকার জজ মিয়ার ছেলে রমজান বাদি হয়ে শিশু আইনে মামলাটি করেন। পুলিশ এরই মধ্যে ফারুক ও দ্বীপককে গ্রেফতার করেছে। এজাহারে উল্লেখিত বিবরণ থেকে জানা গেছে, সোমবার (৬ ফেব্রæয়ারি) সকাল সোয়া ৮টার দিকে মেয়র আব্দুল হালিম সিকদারের বাড়ির পেছনে মেশিনের যত্রাংশ রাখা ছিল। এই পথে যাওয়ার সময় ৩ শিশু কিছু যত্রাংশ খুলে হাতে নেয়। পরে তাদের আটক করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে মেয়র নির্দেশ দেয় তাদেরকে রামচন্দ্রী বাজারে নিয়ে যেতে। পরে ৩ শিশুকে রশি দিয়ে বেঁধে স্থানীয় রামচন্দ্রী বাজারে অবস্থিত উৎপলের সেলুনে নিয়ে যাওয়া হয়। এসময় তাদের বেধরক মারধর করে বেঁধে রাখা হয়। এসময় মেয়র নিজে ওই সেলুনে বসেই সেইভ করছিলেন। একপর্যায়ে অতিউৎসাহিত হয়ে ৩ শিশুর চুল এলোমেলোভাবে কেটে দেয়া হয়। খবর পেয়ে নির্যাতিত শিশুদের পরিবারের লোকজন রামচন্দ্রী বাজারে গিয়ে তাদের বাঁধা অবস্থায় উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়। এদিকে এ ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়ছে এলাকার সাধারণ মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। অনেকেই বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যকে এ নিয়ে সঠিত তদন্ত করে বিচারের দাবি জানান। আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক হাওলাদার মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, এরই মধ্যে মামলার ২ আসামীকে গ্রেফতার করা হয়েছে। অন্যদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।