নিজস্ব সংবাদদাতা
বাংলাদেশে সকল প্রকার অনলাইন স্পোর্টস বেটিং সাইট বন্ধের দাবিতে অবস্থান কর্মসূচী পালন করেছে সচেতন জনতা।বুধবার (৮ ফেব্রæয়ারি) দুপুরে শহরের নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে এ অবস্থান কর্মসূচী পালন করে সচেতন জনতা নামে একটি সংগঠন। এসময় বক্তারা বলেন, ছাত্র ও যুব সমাজকে রক্ষা করতে মোবাইলে অনলাইনে ক্যাসিনো জুয়া বন্ধ করতে হবে। ক্যাসিনো জুয়া বন্ধ করে আমাদের যুবসমাজ ও ছাত্র সমাজকে রক্ষা করতে হবে। দ্রæত এসব অনলাইন বেটিং সাইট বন্ধ না হলে আগামীতে আরও কঠোর কর্মসূচীর হুঁশিয়ারী দেন বক্তারা। এসময় উপস্থিত ছিলেন, এসকে সাইদ, শাহ আলম, শাহীন, বাবলু, মহিউদ্দিন, মেহেদী, মিঠু, রহমান, সালাহউদ্দিন, জুয়েল, রাসেল প্রমুখ।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।