ফতুল্লাসংবাদদাতা
ফতুল্লায় কোস্টগার্ডের অভিযানে ১ হাজার ৫শ’ ৩০ লিটার চোরাই ডিজেল জব্দ করা হয়েছে। তবে এসময় কাউকে গ্রেফতার করতে পারেনি কোস্টগার্ডের সদস্যরা। মঙ্গলবার (৭ ফেব্রæয়ারি) দিবাগত রাত ৩টার দিকে ফতুল্লা লঞ্চঘাট এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে এ চোরাই ডিজেল উদ্ধারসহ তা সরবারহের কাজে ব্যবহৃত ২টি ইঞ্জিনচালিত ট্রলার জব্দ করা হয়। বাংলাদেশ কোস্টগার্ড স্টেশন পাগলা কর্তৃক লেফটেন্যান্ট শাম্স সাদেকীন নির্নয় এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। বুধবার (৮ ফেব্রæয়ারি) দুপুরে কোস্টগার্ড ঢাকা জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান। তিনি আরও জানান, আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত ডিজেল ও ট্রলার পাগলা নৌ-পুলিশ ফাঁড়িতে হস্তান্তর করা হয়েছে।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।