দেশের আলো ডেক্স
গাড়ি চোর চক্রের মূলহোতা শাহ আলম এবং তার এক সহযোগীকে যাত্রাবাড়ী এলাকা থেকে আটক করেছে র্যাব-৩। অভিযানে তাদের কাছ থেকে ১টি চোরাই মিনি ট্রাক জব্দ করা হয়। আটককৃত আসামীরা হলো, চক্রের মূলহোতা শাহ আলম (২৮) ও তার সহযোগী মো. মাহাবুর (৩১)। শনিবার (১১ ফেব্রæয়ারি) ভোরে যাত্রাবাড়ি থানার কাজলা এলাকা থেকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। র্যাব-৩ এর অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করেন।তিনি জানান, আটককৃত আসামীরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের কৃতকর্মের বিষয়টি স্বীকার করেছে। এই চক্রটি দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকা থেকে লোকচক্ষুর আড়ালে গাড়ি চুরি করে নিজ হেফাজতে রেখে রাজধানী ও রাজধানীর পার্শ্ববর্তী এলাকায় বিক্রি করে আসছিল। আটককৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে বলেও জানান তিনি।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।