Logo
HEL [tta_listen_btn]

সোনারগাঁয়ে মাদকবিরোধী সভা

সোনারগাঁয়ে মাদকবিরোধী সভা

সোনারগাঁ সংবাদদাতা
‘মাদক সেবন রোধ করি, সুস্থ সুন্দর জীবন গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সোনারগাঁ উপজেলা প্রশাসন ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী এবং সকল শ্রেণি-পেশার জনগণের অংশগ্রহণে মাদক বিরোধী গণসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ ফেব্রæয়ারি) সকালে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের ময়ুর পঙ্খী মঞ্চে এ গণসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় মাদকের ক্ষতিকর দিকগুলো নিয়ে আলোচনা করা হয় এবং মাদক থেকে বিরত থাকার জন্য শপথ বাক্য পাঠ করানো হয়।আলোচনা সভায় জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল পিপিএম (বার), বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালক এস এম রেজাউল করিম,ঢাকা বিভাগীয় কার্যালয়ের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মো. জাফরুল্ল্যাহ কাজল, সোনারগাঁ উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এড.সামসুল ইসলাম ভূইয়া, সিভিল সার্জন নারায়ণগঞ্জ এর প্রতিনিধি ডা. মেহেদী হাসান। এসময় উপস্থিত ছিলেন, সোনারগাঁ নির্বাহী কর্মকর্তা রেজওয়ান উল ইসলাম, সহকারি কমিশনার (ভূমি) মো. ইব্রাহীম, সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মাহবুবল আলম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সি, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পিরোজপুর ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য আবু নাঈম ইকবাল, মোগরাপাড়া ইউপি চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু,বারদী ইউপি চেয়ারম্যান লায়ন মাহবুবর রহমান বাবুল, বৈদ্যেরবাজার ইউপি চেয়ারম্যান আলামিন সরকার, সোনারগাঁ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন কর্মকর্তা সুজন কুমার হালদার, উপজেলা প্রকৌশলী আরজুরুল হক,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল জব্বার,যুব উন্নয়ন কর্মকর্তা ইয়াসুনুল হাবীব,মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন সুলতানা, ডেভেলপমেন্ট ফ্যাসিলিটেটর শাহানারা আঁচল,এসিসেন্ট প্রোগ্রামার ফাতেমা তুজ জান্নাত, উপজেলা কৃষি কর্মকর্তা আফরোজা সুলতানাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী,রাজনৈতিক ব্যক্তিবর্গ,শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী,স্থানীয় সাংবাদিকসহ সকল শ্রেণি-পেশার জনগণ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com