ফতুল্লা সংবাদদাতা
ফতুল্লায় চকলেটের প্রলোভনে নিজ ঘরে ডেকে নিয়ে ৩ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ওই শিশুটির মা ফতুল্লা মডেল থানায় ধর্ষণের অভিযোগ মামলা দায়ের করলে পুলিশ বৃহস্পতিবার (১৬ ফেব্রæয়ারি) দিবাগত রাত আড়াইটায় দিকে কাশিপুর ফরাজিকান্দা থেকে অভিযুক্ত ধর্ষক রেজাউল করিম (৪২) কে গ্রেফতার করে। গ্রেফতারকৃত রেজাউল করিম ফতুল্লা মডেল থানার কাশিপুর ফরাজিকান্দার ইকবাল মিয়ার ভাড়াটিয়া তারা মিয়ার পুত্র। এরআগে বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় ফতুল্লার কাশিপুর এলাকায় এ ঘটনাটি ঘটে। পুলিশ জানায়, বাদি ও গ্রেফতারকৃত রেজাউল করিম একই বাসায় পাশাপাশি রুমে ভাড়ায় বসবাস করে আসছিলো। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে বাদি রান্না ঘরে রান্না করছিলো। এসময় চকলেট দেয়ার কথা বলে নিজ ঘরে ডেকে নিয়ে বাদির শিশু মেয়েক ধর্ষণ করে। রান্না শেষে নিজ রুমে এসে বাদি তার মেয়েকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করতে থাকে। একপর্যায়ে শিশু মেয়ের স্যান্ডেল গ্রেফতারকৃত রেজাউল করিমের দরজার বাইরে দেখতে পায়। তখন ভেতর থেকে দরজা বন্ধ ছিলো। এতে করে বাদি দরজায় ধাক্কা দিলে রেজাউল করিম তার ঘরের দরজা খুলে দিলে শিশুটি বের হয়ে কান্না করতে থাকে। এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সজিব জানায়, গ্রেফতারকৃত রেজাউল প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। শিশুটিকে স্বাস্থ্য পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।