Logo
HEL [tta_listen_btn]

ছুটির দিনে মেলায় বই প্রেমীদের ভিড়

ছুটির দিনে মেলায় বই প্রেমীদের ভিড়

দেশের আলো ডেক্স
বইমেলার বেড়েছে পাঠক, বেড়েছে বই কেনার হার। প্রায় অর্ধেক সময় অতিবাহিত হওয়ায় বই দেখার পাশাপাশি এখন পছন্দের বই সংগ্রহ করছেন পাঠকরা। শুক্রবার (১৭ ফেব্রæয়ারি) ছুটির দিনে বই প্রেমীদের উপস্থিতি লক্ষ্য করা গেছে চোখে পড়ার মতো। মাসব্যাপী অনুষ্ঠিত বইমেলায় সাধারণ বিক্রেতাদের অভিযোগ ছিল মানুষ বই দেখে বেশি কিন্তু কেনে কম। তবে মেলার শুরুর দিকের পরিস্থিতি এমন হলেও আজকাল বইয়ের বিক্রি বেড়েছে বলে স্বীকার করছেন বিক্রেতারা। প্রতিদিনই আসছে নতুন বই। এখন দর্শনার্থী ও ক্রেতার অনুপাতে প্রায় সমান অবস্থা বিরাজ করছে। শুক্র ও শনিবার রয়েছে ছুটির দিন। এসময় স্বাভাবিকভাবেই বিক্রি বাড়ার প্রত্যাশা বিক্রেতাদের। চন্দ্রদ্বীপ প্রকাশনীর শামিমা শাহীন বলেন, এখন বিক্রি বাড়ার উপযুক্ত সময়। এখন আমরা মানুষের মধ্যে বই কেনার উদ্দেশ্যে মেলায় আসার মনোভাব লক্ষ্য করছি। সামনের দিনগুলোতে বিক্রির পরিমাণ আরও বাড়বে। দেশ পাবলিকেশন্সের বিক্রয় কর্মী হিসেবে দায়িত্ব পালন করছেন মোহন লাল। বেচা-বিক্রির অবস্থা জানতে চাইলে তিনি বলেন, খুবই ভালো। প্রতিদিনই আমাদের বিক্রি বাড়ছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্র রকিবুল হাসান জানান, বইমেলায় প্রতিবছরই আসি। দূর থেকে আসি বলে এরকম মাঝামাঝি সময়ে আসি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বন্ধু-বান্ধব রয়েছে তাদের সঙ্গে বই মেলায় ঘুরি। প্রতিবারই বই মেলায় কয়েকটি বই কেনার উদ্দেশ্য থাকে। এবারও কিনব। তবে বইয়ের দাম অনেক বেশি বলে মনে হচ্ছে। বিক্রেতারা বলছেন, কাগজ কালির দাম বাড়ার কারণে বইয়ের দামেও এর প্রভাব পড়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com