Logo
HEL [tta_listen_btn]

ফতুল্লায় কালভার্ট নির্মাণের দাবি

ফতুল্লায় কালভার্ট নির্মাণের দাবি

ফতুল্লা সংবাদদাতা
ফতুল্লায় নির্মাণাধীন ঢাকা-নারায়ণগঞ্জ ডুয়েল গেজ রেললাইন প্রকল্পের আওতাধীন ৩ এলাকার খাল ও ড্রেনের পানি নিষ্কাশনের জন্য কালভার্ট নির্মাণের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। শুক্রবার (১৭ ফেব্রæয়ারি) দুপুর আড়াইটা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের পাগলা পূর্বপাড়া, রসূলপুর ও শাহীবাজার এলাকার ৫ শতাধিক মানুষ পাগলা রেলস্টেশনে এই মানববন্ধন কর্মসূচি পালন করেন। মানববন্ধনে স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যন মনিরুল আলম সেন্টু, ৬নং ওয়ার্ডের মেম্বার হাজী রোকন, এম জাহের মোল্লা, নাজমুল ইসলাম লিটন, ক্যাপ্টেন বেলায়েত, মোক্তার হোসেন, জামাল উদ্দিন বাচ্চু, গোলাম কাদির প্রমুখসহ বিভিন্ন ওয়ার্ডের সদস্যরা এই মানববন্ধনে অংশ নিয়ে একাত্মতা প্রকাশ করে বক্তব্য রাখেন। এসময় বক্তারা জানান, পাগলা রেলস্টেশনের পাশে বয়ে যাওয়া খাল দিয়ে দু’টি ওয়ার্ডের পানি প্রবাহিত হয়। পানি নিষ্কাশনের জন্য কালভার্ট নির্মাণ করে দিতে রেলওয়ে কর্মকর্তাদের অনুরোধ করা হলেও সেটা না করে তারা সেখানে দুইটি পাইপ বসিয়ে দেন। যা খালের পানি নিষ্কাশনের জন্য যথেষ্ট নয়। এর ফলে পানি প্রবাহ সংকুচিত হয়ে পড়েছে এবং আগামী বর্ষা মৌসুমে ভয়াবহ জলাবদ্ধতা সৃষ্টির আশংকা করছেন এলাকাবাসী। তাই বর্ষার মৌসুমের আগেই পাইপের পরিবর্তে কালভার্ট নির্মাণ করতে সরকারের কাছে দাবি জানান তারা।
মানববন্ধনে ইউপি চেয়ারম্যান মনুরুল আলম সেন্টু রেলমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দ্রæত কালভার্ট নির্মাণের দাবি জানিয়ে বলেন, দ্রæত এলাকাবাসীর এই সমস্যা সমাধান করতে হবে। যদি আমাদের দাবি মানা না হয় তাহলে এলাকাবাসীকে সাথে নিয়ে আরও কঠোর কর্মসূচি পালন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com