Logo
HEL [tta_listen_btn]

৩২শ’ কেজি জেলি চিংড়ি জব্দ

৩২শ’ কেজি জেলি চিংড়ি জব্দ

ফতুল্লা সংবাদদাতা
৩ হাজার ২শ’ কেজি বিষাক্ত জেলি পুশকৃত চিংড়ি জব্দ করা হয়েছে। শুক্রবার (১৭ ফেব্রæয়ারি) ভোরে ধলেশ্বরী ব্রিজ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে নরসিংদী ও সিলেটগামী দু’টি ট্রাক তল্লাশি করে বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশন পাগলার সদস্যরা ওই চিংড়ি জব্দ করে। লেফটেন্যান্ট শাম্স সাদেকীন নির্নয় এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। কোস্টগার্ড ঢাকা জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান। তিনি জানান, জব্দকৃত জেলি পুশকৃত চিংড়ির প্রকৃত মালিক খুঁজে না পাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। অভিযানে উপস্থিত ছিলেন, কেরানীগঞ্জ উপজেলার উপ-সহকারি মৎস্য কর্মকর্তা মো. আশিকুর রহমান। পরবর্তীতে মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে জব্দকৃত জেলি পুশকৃত চিংড়ি আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com