সিদ্ধিরগঞ্জ সংবাদদাতা
র্যাব-১১ এর একটি আভিযানিক দল শুক্রবার(১৭ ফেব্রæয়ারি) দিবাগত রাতে সিদ্ধিরগঞ্জ থানার জালকুড়ি এলাকা হতে মাদক মামলার ২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী মো. মনির হোসেন (৩৫) কে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত মনির সিদ্ধিরগঞ্জ থানারজালকুড়ি পশ্চিমপাড়া বাঁশবাড়ি এলাকার মৃত আব্দুল আজিজের ছেলে। জানা যায়, ২০১৫ সালের মে মাসে নিষিদ্ধ মাদকদ্রব্য ইয়াবাসহ সিদ্ধিরগঞ্জ থানা কর্তৃক গ্রেফতার হয় মনির। পরবর্তীতে গ্রেফতারকৃত আসামী বিজ্ঞ আদালত হতে জামিনে বের হয়ে দীর্ঘ ৮ বছর যাবত নিজেকে আত্মগোপন করে রাখে। এরই প্রেক্ষিতে বিজ্ঞ আদালত গ্রেফতারকৃত আসামী মনিরকে ২ বছরের সাজা প্রদান করে। গোয়েন্দা নজরদারী ও গোপন অনুসন্ধানের মাধ্যমে র্যাব-১১ এর একটি আভিযানিক দল আসামীর অবস্থান শনাক্ত পূর্বক গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীকে আইনানুগ কার্যক্রম গ্রহণের জন্য সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।