Logo
HEL [tta_listen_btn]

বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম আর নেই  রাষ্ট্রীয় মর্যাদায় দাফন \ জেলা বিএনপির শোক 

বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম আর নেই  রাষ্ট্রীয় মর্যাদায় দাফন \ জেলা বিএনপির শোক 

সোনারগাঁ সংবাদদাতা
সোনারগাঁয়ের সনমান্দী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও সনমান্দী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি বীরমুক্তিযোদ্ধার রফিকুল ইসলাম শিকদার আর নেই (ইন্নানিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার (১৭ ফেব্রæয়ারি) নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬৯ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী ও ২ মেয়েসহ নাতী-নাতনি রেখে যান। বীরমুক্তিযোদ্ধার রফিকুল ইসলাম শিকদারকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে। শনিবার (১৮ ফেব্রæয়ারি) সকাল সাড়ে ১১টায় মরহুমের নিজ বাস ভবনের মাঠ প্রাঙ্গণে বীর মুক্তিযোদ্ধাকে গার্ড অব অনার দেয়া হয়। সোনারগাঁ উপজেলার সহকারি কমিশনার (ভূমি) ইব্রাহিম মিয়া তার মরদেহে পুষ্পমাল্য অর্পণ করেন। এসময় সোনারগাঁ থানার পুলিশ উপ-পরিদর্শক (এস আই) নুরুল ইসলাম এর নেতৃত্বে একটি চৌকশ দল তাঁকে গার্ড অব অনার প্রদান করেন। এরপর জানাযা নামাজে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ওসমান গনি, সনমান্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ,সনমান্দী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান খন্দকার আমিনুল হক,সাবেক চেয়ারম্যান শাহাবুদ্দিন সাবু, সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান,সাবেক সভাপতি খন্দকার আবু জাফর,সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন,বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইমতিয়াজ বকুল প্রমুখ অংশগ্রহণ করেন।
এদিকে, সোনারগাঁ উপজেলার সনমান্দি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও সনমান্দি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. রফিকুল ইসলাম শিকদারের মৃত্যুতে শোক জানিয়েছেনারায়ণগঞ্জ জেলা বিএনপি। বিজ্ঞপ্তিতে নারায়ণগঞ্জ জেলা বিএনপির পক্ষ থেকে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সহমর্মিতা ও সমবেদনা জানানো হয়েছে। নারায়ণগঞ্জ জেলা বিএনপির মিডিয়া সেলের প্রধান সমন্বয়ক ইফতিখার মাহদী উৎসবের প্রেরিত বিজ্ঞপ্তি বলা হয়, একজন রনাঙ্গণের বীর ও রাজপথের বীরকে হারিয়ে নারায়ণগঞ্জ জেলা বিএনপি গভীরভাবে শোকাহত। একাত্তরের রনাঙ্গণে শত্রæমুক্ত করতে জীবন বাজি রাখা এই বীর সেনানী আমাদের রাজপথের একজন বিপ্লবী সহযোদ্ধা ও সক্রিয় জাতীয়তাবাদী কর্মী ছিলেন। রফিকুল ইসলামের মৃত্যুতে তার পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। আমরা জেলা বিএনপি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সহমর্মিতা ও সমবেদনা জ্ঞাপন করছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com