Logo
HEL [tta_listen_btn]

বন্দরে উন্নয়নকাজ উদ্বোধন

বন্দরে উন্নয়নকাজ উদ্বোধন

বন্দর সংবাদদাতা
বন্দর ২০নং ওয়ার্ডের সোনাকান্দা ঘাট হতে দড়ি-সোনাকান্দা পর্যন্ত প্রায় ৮১০ মিটার খাল খনন, বøক স্থাপন ও সৌন্দর্য বর্ধনের কাজের উদ্বোধন করা হয়েছে। সোমবার (২০ ফেব্রæয়ারি) বিকেলে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের স্থানীয় কাউন্সিলর হাজী শাহেন শাহ আহাম্মেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উল্লেখিত উন্নয়নমূলক কাজের উদ্বোধন করেন। উদ্বোধন উপলক্ষে ও মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু কামনা করে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। মিলাদ ও দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আওয়ামীলীগ নেতা হুমায়ন কবির এলিন, শামীম আহাম্মেদ, মাছুম আহাম্মেদ, মো. হিরা, মাহবুব রহমান টিটু, তুহিন, রফিক ও হানিফ প্রমুখ। কাউন্সিলর হাজী শাহেন শাহ আহাম্মেদ জানায়, ২০নং ওয়ার্ডবাসী মেয়র আইভীর নিকট চিরকৃতজ্ঞ। তিনি উন্নয়নের ধারা অব্যাহত রেখেছেন। তিনি সকল ওয়ার্ডেই উন্নয়নমূলক কাজ করে যাচ্ছেন। আপনারা সবাই আমাদের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভির জন্য দোয়া করবেন। আমাদের এ ওয়ার্ডের খাল খনন, বøক স্থাপন ও সৌন্দর্য বর্ধনের কাজের ব্যয় ধরা হয়েছে ৭ কোটি ৮৫ লাখ টাকা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com