Logo
HEL [tta_listen_btn]

বলৎকারের শিকার মাদ্রাসা ছাত্র ফতুল্লা থানায় মামলা \ অভিযুক্ত মোস্তফা গ্রেফতার 

বলৎকারের শিকার মাদ্রাসা ছাত্র ফতুল্লা থানায় মামলা \ অভিযুক্ত মোস্তফা গ্রেফতার 

ফতুল্লা সংবাদদাতা
ফতুল্লায় খেলার মাঠ থেকে তুলে নিয়ে ১০ বছর বয়সী এক মাদ্রাসার ছাত্রকে বলৎকার করার অভিযোগে গোলাম মোস্তফা (৩০) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত গোলাম মোস্তফা ফতুল্লা মডেল থানার হাজীগঞ্জ (পার্ট) এলাকার মো. খয়রুদ্দিনের পুত্র। বলৎকারের শিকার শিশুটির বাবা বাদি হয়ে রোববার ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেন। মামলায় উল্লেখ করা হয়, শিশুটি ফতুল্লা ডিআইটি মাঠ সংলগ্ন একটি মাদ্রাসায় ১ম জামাতে পড়াশুনা করে। ১৫ ফেব্রæয়ারি বিকেল ৫টার সময় মাদ্রাসার প্রিন্সিপালের অনুমতিক্রমে বাদি তার ছেলেকে নিয়ে ডিআইটি মাঠস্থ মিজানের হোটেলে খেতে যায়। সে সময় বাদি একটি জরুরি কাজে হোটেলের বাইরে যায়। ছেলের খাওয়া শেষ হলে হোটেল থেকে বের হয়ে সে ডিআইটি মাঠে খেলা দেখছিলো। এসময় অভিযুক্ত গোলাম মোস্তফা কৌশলে শিশুটিকে একটি অটোরিকশায় তুলে হাজীগঞ্জ মুলিবাশ মোড়স্থ বাইতুন নুর মসজিদে নিয়ে গিয়ে বলৎকার করে। এদিকে বাদি হোটেলে এসে শিশু ছেলেটিকে না পেয়ে খোঁজ করতে থাকে। পরদিন ১৬ ফেব্রæয়ারি সকাল ১০টার দিকে শিশুটিকে ফতুল্লা মসজিদের সামনে ফেলে রেখে চলে যায়। পরে শিশুটি বাসায় গিয়ে সব কিছু খুলে বলে। মামলার তদন্তকারী কর্মকর্তা ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক সাইফুল ইসলাম জানায়, আসামী গোলাম মোস্তফাকে রোববার (১৯ ফেব্রæয়ারি) সন্ধ্যায় পঞ্চবটি এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। শিশুটিকে ডাক্তারী পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com