সিদ্ধিরগঞ্জ সংবাদদাতা
সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকায় ৩নং ওয়ার্ড বিএনপির সদস্য মৃত নেওয়াজ আলীর ছেলে আলমগীর হোসেনকে বিপুল সংখ্যক ইয়াবাসহ গ্রেফতার করেছে ডেমরা থানা পুলিশ। রোববার (১৯ ফেব্রæয়ারি) বিকেলে সানারপাড় এলাকার কাজীবাড়ি থেকে তাকে গ্রেফতার করে ডেমরা থানা পুলিশ।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আলমগীর হোসেনকে ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করা হয়েছে। ইয়াবা সম্রাট আলমগীর হোসেন সানারপাড় এলাকার সাজু ডেভেলপার্স লিমিটেড এর জমিতে দীর্ঘদিন যাবত মাদক ব্যবসা চালিয়ে এসেছেন। পরে এলাকাবাসীর ধাওয়া খেয়ে পালিয়ে গিয়ে কাজীবাড়িতে তার বেয়াই আলমগীরের বাড়ির ভাড়া বাসায় মাদক ব্যবসা করে আসছেন দীর্ঘদিন ধরে। পরে গোপন সংবাদের খবরে তাকে গ্রেফতার করে পুলিশ। ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, মাদকসহ আলমগীর হোসেন নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। তিনি বিএনপির একজন কর্মী বলে পরিচয় পাওয়া গেছে। তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।