নিজস্ব সংবাদদাতা
নারায়ণগঞ্জে কোস্ট গার্ডের অভিযানে ৮ হাজার ২শ’ ৫০ কেজি বিষাক্ত জেলি পুশকৃত চিংড়ি জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ ফেব্রæয়ারি) দুপুরে বাংলাদেশ কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান এ তথ্য জানান। তিনি বলেন, বৃহস্পতিবার সকাল ৭টার দিকে বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশন পাগলা কর্তৃক লেফটেন্যান্ট শাম্স সাদেকীন নির্নয় এর নেতৃত্বে নারায়ণগঞ্জ জেলার ধলেশ্বরী ব্রীজ সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে খুলনা থেকে চট্টগ্রামগামী ১টি বাস এবং ২টি ট্রাক তল্লাশী করে আনুমানিক ৮ হাজার ২শ’ ৫০ কেজি বিষাক্ত জেলি পুশকৃত চিংড়ি জব্দ করা হয়।অভিযানের সময় জব্দকৃত জেলী পুশকৃত চিংড়ির প্রকৃত মালিক খুঁজে না পাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। এছাড়া ট্রাকে বিষাক্ত জেলি পুশকৃত চিংড়ি ছাড়াও অন্যান্য মাছ থাকায় ট্রাক চালকদের অন্যান্য মাছ এবং ট্রাকসহ মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়। পরে জব্দকৃত জেলি পুশকৃত চিংড়ি আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।