বন্দর সংবাদদাতা
বন্দরে চুরির ঘটনা পরিবারকে জানানোর জের ধরে ইলেকট্রনিক্স ও ফার্নিচার দোকানে সন্ত্রাসী হামলা চালানোর অভিযোগ পাওয়া গেছে স্থানীয় সন্ত্রাসী মোহাম্মদ আলী গং এর বিরুদ্ধে। এসময় হামলাকারীদের অস্ত্রের আঘাতে সাংবাদিক ও ২ নারীসহ ৬ জন রক্তাক্ত জখম হওয়ার খবর পাওয়া গেছে। আহতরা হলো, সাংবাদিক নূর মোহাম্মদ সুজন (২৮) ও তার ভাই ডাক্তার সোহেল (৩২)। সোমবার (২০ ফেব্রæযায়ি) রাতে বন্দর উপজেলার ধামগড় ইউনিয়নের চিড়াইপাড়া এলাকায় এ সন্ত্রাসী হামলার ঘটনাটি ঘটে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে প্রেরণ করেছে। এ ঘটনায় বৃহস্পতিবার (২৩ ফেব্রæয়ারি) রাতে ক্ষতিগ্রস্থ প্রতিষ্ঠানের মালিক সোহাগ বাদি হয়ে ৯ জনকে আসামী করে বন্দর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এলাকাবাসী সূত্রে জানা গেছে, বন্দর উপজেলার চিড়াইপাড়া এলাকার মৃত মনির হোসেনের ছেলে নূর মোহাম্মদ সুজন ও সোহেল তারা দু’ভাই নিজ বাড়ির সামনে ইলেকট্রনিক্স দোকান থেকে ১৮ ফেব্রæয়ারি একই এলাকার মুদি ও ভাঙ্গারী দোকানদার বারেক মিয়ার শিশু ছেলের একটি ফুটবল চুরি করে নিয়ে যায়। চুরির ঘটনাটি সিসি ক্যামারায় ধারণকৃত ভিডিও ২০ ফেব্রæয়ারি রাতেপরিবারকে জানালে এতে ক্ষিপ্ত হয়ে উঠে বারেকসহ তার পরিবারের লোকজন। ওই সময় বারেক মিয়ার চাচাতো ভাই মোহাম্মদ আলীর নেতৃত্বে ১০/১৫ জনের একটি সন্ত্রাসী দল দেশীও অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে ইলেকট্রনিক্স দোকানে হামলা চালায়। এসময় দোকান মালিক সাংবাদিক নূর মোহাম্মদ সুজন ও তার ভাই ডাক্তার সোহেল বাধা প্রদান করলে হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে ডাক্তার সোহেলের মাথায় কুপিয়ে জখমসহ ৬ জনকে আহত করে। এ ব্যাপারে কামতাল তদন্ত কেন্দ্রের ইনচার্জ(পুলিশ পরিদর্শক) এইচ.এম. মাহমুদ জানান, সন্ত্রাসী হামলার ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। হামলার ঘটনাটি সিসি ক্যামেরায় ধারণকৃত ভিডিওতে প্রমাণ পাওয়া গেছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।