Logo
HEL [tta_listen_btn]

শহরে ঐক্য পরিষদের মশাল মিছিল

শহরে ঐক্য পরিষদের মশাল মিছিল

নিজস্ব সংবাদদাতা
বিগত সংসদ নির্বাচনে সরকারি দলের নির্বাচনী প্রতিশ্রæতি, সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন ও জাতীয় সংখ্যালঘু কমিশন গঠন, বৈষম্য বিলোপ আইন প্রনয়ণ, অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন দ্রæত বাস্তবায়ন, পার্বত্য শান্তি চুক্তি ও পার্বত্য ভূমি কমিশন আইনের যথাযথ বাস্তবায়ন, সমতলের আদিবাসীদের জন্য পৃথক ভূমি কমিশন গঠন, দেবোত্তর সম্পত্তি সংরক্ষণ আইন প্রণয়ন ও জাতিগত সংখ্যালঘুদের উপর ধারাবাহিক নির্যাতন নিপীড়নের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের উদ্যোগে নগরীতে প্রতিবাদ সমাবেশ ও মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৪ ফেব্রæয়ারি) বিকেল সাড়ে ৫টায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে ৭ দফা দাবি বাস্তবায়নের দাবিতে নগরীতে একটি মশাল মিছিল বের করা হয়। মশাল মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। নারায়ণগঞ্জ মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি শ্রী লিটন চন্দ্র পালের সভাপতিত্বে ও মহানগর যুব ঐক্য পরিষদের সভাপতি এড. অঞ্জন দাসের সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, নারায়ণগঞ্জ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি প্রদীপ কুমার দাস, সাধারণ সম্পাদক রঞ্জিত মন্ডল, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শিখন সরকার শিপন, মহানগর ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক নিমাই চন্দ্র দে, মহানগর পূজা পরিষদের সভাপতি অরুন কুমার দাস, সাধারণ সম্পাদক উত্তম সাহা, জেলা ঐক্য পরিষদের সহ-সভাপতি পিন্টু পলিকাপ পিউরিফিকেসন, যুগ্ম সাধারণ সম্পাদক রিচার্ড সৌরভ দেউরী, সম্পাদকমন্ডলীর সদস্য অসিম বড়ুয়া, মহানগরের সহ-সভাপতি ননী গোপাল সাহা, আসীষ কুমার দাস, বিকাশ সাহা, রূপগঞ্জ উপজেলা ঐক্য পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা রমাকান্ত সরকার, সাধারণ সম্পাদক কৃষ্ণ গোপাল শর্মা, যুগ্ম সাধারণ সম্পাদক মিলন সরকার, সোনারগাঁ উপজেলা ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সহদেব দাস শিশির, সদর উপজেলা ঐক্য পরিষদের সভাপতি প্রদীপ কুমার দাস, সহ-সভাপতি রতন মন্ডল, সাধারণ সম্পাদক রাজীব তালুকদার, বন্দর উপজেলা ঐক্য পরিষদের সভাপতি হরি সাহা, সহ-সভাপতি নারায়ণ বর্মন,সাধারণ সম্পাদক সুজন দাস, সাংগঠনিক সম্পাদক কার্তিক সুত্রধর, সিদ্ধিরগঞ্জ ঐক্য পরিষদের আহŸায়ক বীর মুক্তিযোদ্ধা বিজয় সরকার, সদস্য সচিব নারায়ণ দাস, জেলার কোষাধ্যক্ষ পিন্টু রায়, সিদ্ধিরগঞ্জ থানা পূজা উদযাপন পরিষদের সভাপতি শিশির ঘোষ অমর, সাধারণ সম্পাদক খোকন বর্মন, বন্দর উপজেলা পূজা পরিষদের সাধারণ সম্পাদক শ্যামল বিশ্বাস, সোনারগাঁ পূজা পরিষদের সাধারণ সম্পাদক এড. প্রদীপ ভৌমিক, ফতুল্লা পূজা পরিষদের সভাপতি প্রদীপ মন্ডল, সাধারণ সম্পাদক শিবু দাস, জেলা পূজা পরিষদের নেতা সুশীল দাস, উত্তম সাহা, কৃষ্ণ আচার্য্য, মহানগর ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক অরুন দেবনাথ, বিপ্লব কুন্ডু, মহানগরের নেতা তপন ঘোষ, তপন ঘোষ সাধু প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com