Logo
HEL [tta_listen_btn]

জমি নিয়ে বিরোধের বলি ২ ভাই

জমি নিয়ে বিরোধের বলি ২ ভাই

সোনারগাঁ সংবাদদাতা
সোনারগাঁয়ে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ২ ভাইকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। নিহতরা হলেন, মো. আসলাম সানী (৪৮) ও মো. শফিকুল ইসলাম রনি রনি (৩৫)। এ ঘটনায় রফিকুল ইসলাম (৪০) নামে আরও একজন গুরুতর আহত হয়েছেন। তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোববার (২৬ ফেব্রæয়ারি) দুপুর ১টার দিকে উপজেলার কাঁচপুর ইউনিয়নের পাঁচপাড়া এলাকায় জমি সংক্রান্ত বিরোধে এ ঘটনা ঘটে। নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। ঘটনার পর হামলাকারীরা বাড়ি ঘরে তালা ঝুলিয়ে পালিয়ে যায়। নিহত আসলাম ও রনি কাঁচপুর ইউনিয়নের পাঁচপাড়া এলাকার মৃত সানাউল্লাহের ছেলে। এদিকে বিকেল সাড়ে ৪টার দিকে পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) চাইলাউ মারমা, অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) তরিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। জানা যায়, উপজেলার কাঁচপুর ইউনিয়নের পাঁচপাড়া এলাকায় সরকারি অর্থায়নের একটি রাস্তা ও ড্রেন নির্মাণের কাজ চলছে। ওই ড্রেনের পাশে তাদের জায়গা নিয়ে রোববার দুপুর ১টার দিকে নিহত আসলামের সঙ্গে তার চাচাতো ভাই মোস্তফা মিয়ার তর্ক-বিতর্ক হয়। একপর্যায়ে উত্তেজিত হয়ে মহিউদ্দিন, গোলাম মোস্তফা, মামুন, মফিজুল, মারুফসহ আরও কয়েকজন চাপাতি, রামদা ও লোহার রড নিয়ে আসলাম, রনি ও রফিকুলের ওপর হামলা করে। এসময় তাদের কুপিয়ে ও পিটিয়ে মারাত্মকভাবে আহত করে। আহত অবস্থায় দুপুর আড়াইটায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক আসলাম ও রনিকে মৃত ঘোষণা করে। নিহতদের স্বজন আবু নাইম মিয়া জানান, কাঁচপুর এলাকার পাঁচপাড়ার ২নং ওয়ার্ডের মৃত সানাউল্লাহর ছেলে আসলাম সানী ওই এলাকার গ্রাম্য চিকিৎসক আতাউর রহমানের কাছ থেকে ৩ শতাংশ জমি ক্রয় করে। এ জমিসহ পার্শ্ববর্তী আরো একটি জমি দাবি করে তার চাচা মহিউদ্দিন, চাচাতো ভাই মোস্তফা, মামুন ও মারুফ। এ নিয়ে আসলাম, রনি ও রফিকুলের সাথে দীর্ঘদিন ধরে দ্ব›দ্ব চলছিলো। তাদের জমির পাশ দিয়ে সরকারি অর্থায়নের ৩ লাখ ১১ হাজার ২শ’ ৪১ টাকা ব্যয়ে এলজিএসপি-৩ এর আওতায় খাসপাড়া আলী হোসেনের বাড়ি থেকে হারুনের বাড়ি পর্যন্ত আরসিসি ও ড্রেন নির্মাণ কাজ শুরু হয়। এ ড্রেন মহিউদ্দিনের জায়গার ওপর দিয়ে যাচ্ছে এমন দাবি করে তারা। এ নিয়ে চাচা মহিউদ্দিনের সঙ্গে আসলামের তর্ক-বিতর্ক হয়। একপর্যায়ে চাচাতো ভাই মোস্তফার নেতৃত্বে তারা আসলাম, রনি ও রফিকুলকে এলোপাথাড়ি কুপিয়ে আহত করে। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে আসলাম ও রনিকে মৃত ঘোষণা করে।নিহতের চাচাতো ভাই জহুরুল ইসলাম জানান, জমিজমা নিয়ে তার অন্য ২ চাচার পরিবারের মধ্যে বিরোধ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় রোববার দুই পরিবার সংঘর্ষে জড়ায়। একপর্যায়ে অভিযুক্ত মহিউদ্দিন, গোলাম মোস্তফা, মামুন, মফিজুল, মারুফসহ আরও কয়েকজন আসলাম, রনি ও রফিকুলকে কুপিয়ে গুরুতর জখম করেন। পরে দ্রæত তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক দু’জনকে মৃত ঘোষণা করেন। আহত রফিকুল ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, দু’জনের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে। পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল বলেন, জমি সংক্রান্ত বিরোধে এ হত্যাকান্ডের ঘটনা ঘটেছে। লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে। এ বিষয়ে পরবর্তী পদক্ষেপের জন্য থানা পুলিশকে নির্দেশ দেয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com