ফতুল্লা সংবাদদাতা
ফতুল্লার ধর্মগঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে পিটিয়ে মাদ্রাসা ছাত্রের নাক ফাটালেন ২ সহোদর। রোববার (২৬ ফেব্রæয়ারি) ফতুল্লার ধর্মগঞ্জ ঢালিপাড়া এলাকায় এ মারধরের ঘটনা ঘটে। এ ঘটনায় আহত মাদ্রাসা ছাত্র আবিরের পিতা মোখলেছুর রহমান বাদি হয়ে ফতুল্লা মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছে। অভিযোগের বরাত দিয়ে জানা যায়, রোববার বিকেলে আবির স্থানীয় ময়নার ভিটায় ফুটবল খেলতে গেলে বাধা দেয় হাসান ও হোসাইন। ফলে প্রতিবাদ করায় হাসান ও হোসাইন নামের ২ সহোদরের মারধরের শিকার হয়েছেন মাদ্রাসা ছাত্র আবির হোসেন। মাদ্রাসা ছাত্র আবিরকে এলোপাথারি কিল-ঘুষি মেরে মাটিতে ফেলে দেয়। পরে আবার বুকের উপর উঠে ঘুষি মেরে নাক ফাটিয়ে রক্তাক্ত জখম করে। সন্তানকে বাঁচাতে আবিরের পিতা মোখলেছুর রহমান ছুটে গেলে হাসান ও হোসেনের পিতা পাবেলের মারধরের শিকার হন তিনিও। পরে এলাকাবাসী চিকিৎসার জন্য আবিরকে ভিক্টোরিয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অভিযোগ দায়েরের পরপরই ফতুল্লা মডেল থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে জড়িতদের বিরুদ্ধে দ্রæত ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন। এলাকাবাসী সূত্রে জানা যায়, পাবেলের ২ ছেলে হাসান ও হোসাইনের বিরুদ্ধে রয়েছে এলাকাবাসীর নানা অভিযোগ। বখাটে হিসাবে পরিচিত এই ২ সহোদর প্রায়ই রাস্তায় মেয়েদের উত্যক্ত করে। বৃহত্তর ধর্মগঞ্জবাসী নিরীহ কিশোর মাদ্রাসা ছাত্র আবিরের উপর হামলার তীব্র নিন্দা জানিয়ে সুষ্ঠু বিচার দাবি করেছে।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।