Logo
HEL [tta_listen_btn]

কয়েল কারখানায় অভিযান

কয়েল কারখানায় অভিযান

ফতুল্লা সংবাদদাতা
ফতুল্লায় বিএসটিআই সিএম লাইসেন্স ছাড়ামানচিহ্ন ব্যবহারপূর্বক উৎপাদন ও মোড়কজাতকরণ সনদ না থাকায় এক কয়েল কারখানাকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (২৮ ফেব্রæয়ারি) ওই প্রতিষ্ঠানে অভিযান চালায় বিএসটিআই। বুধবার (১ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এসময় ফতুল্লা থানা এলাকায় বিএসটিআই আইন, ২০১৮ মোতাবেক বিএসটিআই সিএম লাইসেন্স ব্যতীত মানচিহ্ন ব্যবহারপূর্বক পণ্য কয়েল উৎপাদন, বিক্রয় এবং বাজারজাত করার অপরাধে সিফাত কনজ্যুমারকে টাকা ১ লাখ টাকা জরিমানা করা হয়। ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮ অনুযায়ী পণ্য মোড়কজাতকরণ সনদ গ্রহণ ছাড়া কয়েল উৎপাদন, বিক্রয় এবং বাজারজাত করার অপরাধে একই প্রতিষ্ঠানকে আরও ১ লাখ টাকা জরিমানা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com