সিদ্ধিরগঞ্জ সংবাদদাতা
গলায় ফাঁস লাগানো এক নারীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ বলছে, নারীটি পারিবারিক কলহের কারণে আত্মহননের পথ বেছে নিয়েছে।শনিবার (৪ মার্চ) সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জের জালকুড়ির রাব্বানী নগর মাদ্রাসার পাশের নিজ বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়।আত্মহননকারী নারীর নাম মুর্শেদা বেমগ (৪০)। সে দুই কন্যার মা। স্থানীয়রা জানান, নিজ বাড়ির সামনের অংশে একটি দোকান পরিচালনা করে জীবন নির্বাহ করতেন তিনি। শনিবার বিকেলের কোন এক সময়ে পারিবারিক কলহের কারণে আত্মহননের পথ বেছে নেন। তার লাশ ঝুলতে দেখে থানায় ফোন দিলে সন্ধ্যায় লাশ উদ্ধার করে পুলিশ। সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মোস্তফা লাইভ বলেন, প্রাথমিকভাবে ধারণা করছি, মুর্শেদা বেমগ আত্মহত্যা করেছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে আসল কারণ জানা যাবে। আপাতত অপমৃত্যুর মামলা হবে।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।