ফতুল্লা সংবাদদাতা
ফতুল্লার দাপা ইদ্রাকপুরের ব্যাংক কলোনী থেকে হেরোইনসহ বাবু (৩৫) নামে এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (৪ মার্চ) রাতে তাকে দাপা ব্যাংক কলোনী এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ। এসময় গ্রেফতারকৃতের নিকট থেকে ৬০ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত বাবু ফতুল্লা মডেল থানার দাপা ইদ্রাকপুর ব্যাংক কলোনী এলাকার রফিক মিয়ার পুত্র। ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক হুমায়ুন কবির (২) জানায়, শনিবার রাতে তাকে ব্যাংক কলোনী এলাকা থেলে হেরোইনসহ গ্রেফতার করা হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যেতে সক্ষম হয় দ্বীন ইসলাম নামক অপর এক মাদক ব্যবসায়ী। হেরোইন উদ্ধারের ঘটনায় ফতুল্লা মডেল থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।