রূপগঞ্জ সংবাদদাতা
রূপগঞ্জে সাবেক ইউপি সদস্য সাইফুল ইসলাম ভুইয়ার সঙ্গে ১৬ শতাংশ জমি নিয়ে বিরোধ চলে আসছিল একই এলাকার শামীম ওসমান রাজুর। এরই জের ধরে শামীম ওসমান রাজুর নেতৃত্বে রামদা, চাপাতিসহ ধারালো নিয়ে কিশোর গ্যাংয়ের সদস্য মেহেদী, বায়েজিদ, ওমর ফারুক, রবিউল, আ. রব, শান্ত, নাইমুর, পানা উল্ল্যা,আলাউদ্দিন, বাবু, ফাহিম, শুভ, নাদিম, নাহিদ, কাওসার, মাছুম, রানা, সোহাগ, দিপু, রাসেল, আম্বর আলীসহ অজ্ঞাত আরও ১০/১৫ জনের একদল তার চাচার বাড়ির সামনের অফিসে অতর্কিত হামলা চালায়। এসময় তারা তার চাচা সাইফুল ইসলামকে কোপাতে থাকে। তার বড় চাচা মুকবুল হোসেন এগিয়ে আসলে তাকেও কুপিয়ে গুরুতর জখম করে। প্রতিপক্ষের সন্ত্রাসীরা। এসময় নারীসহ একই পরিবারের ৫ জনকে কুপিয়ে গুরুতর জখম করা হয়। এ ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক বিরাজ করছে। আহতরা হলো, ভুলতা ইউনিয়নের সাবেক ইউপি সদস্য সাইফুল ইসলাম ভুইয়া, তার বড় ভাই মুকবুল হোসেন, বোন পারভীন বেগম, পারভীন বেগমের ছেলে কালাম ও প্রতিবেশী বাদল মিয়া। শুক্রবার (৩ মার্চ) রাত সাড়ে ১০টায় উপজেলার ভুলতা ইউনিয়নের মুইরাব এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত ইউপি সদস্য সাইফুল ইসলাম ভুইয়ার ভাতিজা মুরাদ হোসেন ভুইয়া রূপগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে দায়িত্বরত চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। এদের মধ্যে আবুল কালামকে পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়। তবে, এ ব্যাপারে শামীম ওসমান রাজুসহ অভিযুক্তের সঙ্গে যোগাযোগ করে হলে তারা তাদের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেন। রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ বলেন, এ ধরনের ঘটনার খবর পেয়ে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে একটি মামলা দায়ের করা হয়েছে। আসামীদের গ্রেফতারে চেষ্টা চলছে।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।