Logo
HEL [tta_listen_btn]

ফেসবুকে হা হা রিয়েক্ট দেয়ার জের / সোনারগাঁয়ে ২ যুবককে কুপিয়ে জখম

ফেসবুকে হা হা রিয়েক্ট দেয়ার জের / সোনারগাঁয়ে ২ যুবককে কুপিয়ে জখম

সোনারগাঁ সংবাদদাতা
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে হাহা রিয়েক্ট দেয়ায় সোনারগাঁয়ে ২ জনকে কুপিয়ে জখম করে আহত করার অভিযোগ উঠেছে। রোববার (৫ মার্চ) উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের দুলুভের কান্দি এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহতের বড় ভাই মো. মোজাম্মেল বাদি হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে উল্লেখ করেন, উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের শুকুরদী এলাকার মো. ইমন ও জহির পার্শ্ববর্তী দুলুভের কান্দি এলাকায় যায়। ফেসবুকের তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মো. শান্ত ও মো. ইউসুফসহ অজ্ঞাতনামা ২/৩ জন আসামী দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়ে পিটিয়ে ও কুপিয়ে ইমনকে আহত করে। এসময় জহির তাকে বাঁচানোর চেষ্টা করলে তাকেও ছুরি দিয়ে কুপিয়ে আহত করে। আহতদের চিৎকার শুনে স্থানীয়রা তাদের উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করে। আহত মো. ইমন বলেন, শান্তর ফেসবুকে আমি লাভ রিয়েক্ট দিতে গিয়ে ভুলে হাহা রিয়েক্ট দিয়েছি। পরে আবার ওই হাহা রিয়েক্ট কেটে দিয়েছি। কিন্তু শান্ত আমাকে ম্যাসেঞ্জারে গালিগালাজ করে মারধরের হুমকি দেয়। শান্তসহ আরও কয়েকজন মিলে আমাকে ও আমার বন্ধু জহিরকে সুইস গিয়ার (ছুরি) দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে।
সোনারগাঁ থানার ওসি মাহাবুব আলম বলেন, এ বিষয়ে লিখিত অভিযোগ নেয়া হয়েছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com