Logo
HEL [tta_listen_btn]

যাত্রাবাড়ীতে ইয়াবাসহ গাজী গ্রেফতার

যাত্রাবাড়ীতে ইয়াবাসহ গাজী গ্রেফতার

দেশের আলো ডেস্ক
যাত্রাবাড়ী থেকে ৭ হাজার ৪শ’ ৮৫ পিস ইয়াবাসহ ইমরান গাজী (৪৩) নামে এক মাদকবিক্রেতাকে গ্রেফতার করেছে র‌্যাব-১০।শনিবার (৪ মার্চ) যাত্রাবাড়ী থানার ধলপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।জব্দকৃত ইয়াবার আনুমানিক বাজার মূল্য ২২ লাখ ৪৫ হাজার ৫শ’ টাকা। র‌্যাব-১০ এর অধিনায়ক (সিও) অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ ফরিদ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত আসামী একজন পেশাদার মাদকবিক্রেতা। তিনি বেশ কিছুদিন ধরে দেশের বিভিন্ন সীমান্ত এলাকা থেকে ইয়াবাসহ অন্য মাদকদ্রব্য সংগ্রহ করে যাত্রাবাড়ীসহ দেশের বিভিন্ন এলাকায় বিক্রি ও সরবরাহ করে আসছিলো। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ ফরিদ উদ্দিন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com