হোমনা সংবাদদাতা
এমএ সাখাওয়াত বাঙালকে সভাপতি, হাফেজ মনিরুল ইসলাম সহ-সভাপতি ও মাওলানা সালমান সাদীকে সাধারণ সম্পাদক ঘোষণা করে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ (ইযুআবা) হোমনা উপজেলা শাখার ২১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠনের দায়িত্ব দেয়া হয়। শনিবার (৪ মার্চ) বিকেলে হোমনায় ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ উপজেলা শাখা কমিটি ঘোষণাকালে প্রধান অতিথির বক্তৃতায় ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল আলম বলেন, একটা সমাজে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানসহ যত জাতিগোষ্ঠী থাকবে ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে সকলের প্রাপ্য নাগরিক ও সামাজিক অধিকার, নিরাপত্তা ও ন্যয়বিচার সমভাবে নিশ্চিত করাই হলো রাজনীতির দায়িত্ব। এ দায়িত্বটি সামনে নিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ কাজ করছে। এটা মনে করার কারণ নেই যে, এটা শুধু চরমোনাই কিংবা মুসলমান অথবা দাঁড়ি-টুপিওয়ালাদের জন্য। বাংলাদেশের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, তেলেগু, চাকমা, মারমা, খাসিয়া যারাই থাকুক, এমনকি পঞ্চগড়ের কাদিয়ানী তাদের জন্যও ইসলামী আন্দোলন বাংলাদেশ কাজ করছে। প্রত্যেকেই যার যার জাতি-ধর্ম পরিচয় নিয়ে থাকুক। সরকারের কাছে কাদিয়ানীদের পরিচয় স্পষ্ট করে দেয়ার দাবি জানিয়ে তিনি বলেন, কাদিয়ানীদের যেহেতু ইসলামের মৌলিক আকিদা বা বিশ্বাসের সঙ্গে সংঘর্ষ হয়েছে, খাতামুন নাবীঈনকে স্বীকৃতি দেয় না সুতরাং তারা অন্য একটা জাতি। তারা তাদের জায়গায় থাকুক, তারা মুসলমান পরিচয় দিতে পারবে না। সরকারের কাছে দাবি, তাদের পরিচয় স্পষ্ট করে দিন। সাধারণ মানুষ যেন বিভ্রান্ত না হয়। শনিবার (৪ মার্চ) বিকেলে হোমনায় ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ উপজেলা শাখা কমিটি ঘোষণাকালে প্রধান অতিথির বক্তৃতায় ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল আলম এসব কথা বলেন। তিনি আরও বলেন, রোহিঙ্গাদের আশ্রয় দেয়ার জন্য প্রধানমন্ত্রী বলেছিলেন, ১৬ কোটি মানুষকে যদি খাওয়াতে পারি ১০ লাখ রোহিঙ্গাকেও খাওয়াতে পারবো আমরা তাকে সাধুবাদ জানিয়েছিলাম। ভাগ্যবিরম্বিতা, ভাগ্যবঞ্চিতা পতিতা নামধারী যে নারীরা তাদের ইজ্জতের বিনিময়ে অর্থ রোজগার করে রাষ্ট্রের উচিত ছিল এই নারীদেরও পূনর্বাসন করা। সভায় মাওলানা গিয়াস উদ্দিনের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের সহ-সাধারণ সম্পাদক মুফতি রহমাতুল্লাহ বিন হাবিব, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কুমিল্লা পশ্চিম জেলার সভাপতি মুহাম্মদ সাইফুল্লাহ সাইফ, কুমিল্লা পশ্চিম ইসলামী ছাত্র আন্দোলনের সাধারণ সম্পাদক আবু ইউসুফ, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ হোমনা উপজেলার সভাপতি ইসহাক বিন জলিল, মাওলানা বোরহান উদ্দিন, আল আমিন, মো. সালমান সাদী প্রমুখ। সভা শেষে সন্ধ্যায় এমএ সাখাওয়াত বাঙালকে সভাপতি, হাফেজ মনিরুল ইসলাম সহ-সভাপতি ও মাওলানা সালমান সাদীকে সাধারণ সম্পাদক ঘোষণা করে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ (ইযুআবা) হোমনা উপজেলা শাখার ২১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠনের দায়িত্ব দেয়া হয়।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।