Logo
HEL [tta_listen_btn]

নিঝু নিহতের ঘটনায় মামলা

নিঝু নিহতের ঘটনায় মামলা

নিজস্ব সংবাদদাতা
নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর ৭ খুন হত্যা মামলার মৃত্যুদন্ড প্রাপ্ত আসামী নুর হোসেনের ভাতিজা ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন কাউন্সিলর শাহ জালাল বাদলের প্রথম স্ত্রী সাদিয়া ইসলাম নিঝু নিহতের ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। সোমবার (৬ মার্চ) দুপুরে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় নিহতের মা ঝর্ণা হায়দার বাদি হয়ে মামলাটি দায়ের করেন। সোমবার সন্ধ্যায় তথ্যটি নিশ্চিত করেন নারায়ণগঞ্জ সদর মডেল থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) সাইদুর রহমান।এদিকে, স্ত্রী সাদিয়া আক্তার নিঝু ৭ তলা ভবন থেকে পড়ে নিহত হওয়ার ঘটনায়, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র-২ এবং ৩ নং ওয়ার্ড কাউন্সিলর শাহজালাল বাদলকে জিজ্ঞাসা বাদের জন্য জেলা গোয়েন্দা শাখা (ডিবি) কার্যালয়ে ডাকা হয়। তবে জিজ্ঞাসাবাদ করে রাত সাড়ে ৯টার পর তাকে ছেড়ে দেয়া হয়। উল্লেখ্য, রোববার (৫ মার্চ) দুপুরে নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর ৭ খুন হত্যা মামলার মৃত্যুদন্ড প্রাপ্ত আসামী নুর হোসেনের ভাতিজা ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন কাউন্সিলর শাহ জালাল বাদলের প্রথম স্ত্রী সাদিয়া ইসলাম নিঝু (৩০)’র মরদেহ উদ্ধার করে পুলিশ। চাষাঢ়া বালুর মাঠ এলাকার একটি ৭ তলা ভবন থেকে পড়ে গিয়ে তার মৃত্যু হয়। নিহত সাদিয়া ইসলাম নিঝু, চাষাঢ়া বালুর মাঠ এলাকায় রাজু ভিলাতে থাকতেন। তিনি জাতীয় পার্টির নেতা আলী হায়দার শামীম ওরফে পিজা শামীমের মেয়ে ও নিঝু বিউটি পার্লারের মালিক। এর আগে, গত বছরের ফেব্রæয়ারিতে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৩নং ওয়ার্ড কাউন্সিলর শাহজালাল বাদলের বিরুদ্ধে তার প্রথম স্ত্রী সাদিয়া নিঝু সংবাদ সম্মেলন করেছেন। তিনি স্বামীর বিরুদ্ধে মামলা করবেন বলেও জানিয়েছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com