Logo
HEL [tta_listen_btn]

ফতুল্লা লঞ্চঘাটে ইজারাদারের স্বেচ্ছাচারিতা

ফতুল্লা লঞ্চঘাটে ইজারাদারের স্বেচ্ছাচারিতা

ফতুলা সংবাদদাতা
ফতুল্লার লঞ্চঘাটে পটুয়াখালী থেকে আসা এক নারীর শ্লীলতাহানীসহ ২ যাত্রীকে মারধর করা, স্বর্ণালংকার, মোবাইল ও হাস-মুরগি ছিনিয়ে নেয়ার অভিযোগ পাওয়া গেছে ঘাট ইজারাদারের বিরুদ্ধে। সোমবার (৬ মার্চ) সকাল ৮টায় ফতুল্লা মডেল থানার লঞ্চঘাটস্থ টোল আদায়কারী ঘরের সামনে এঘটনা ঘটে। এ ঘটনায় নির্যাতনের শিকার ওই নারী লাবিনা (৩১) বাদি হয়ে ফতুল্লা মডেল থানায় রিপন (৪২), প্রিতম (৩৬) সহ টোল আাদায়কারী অজ্ঞাতনামা আরো ৭ থেকে ৮ জনকে আসামী করে সোমবার দুপুরে ফতুল্লা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের থেকে জানা যায়, গ্রামের বাড়ি পটুয়াখালী থেকে বাদি তার স্বামী আরিফ ফরাজি(৪০) ও ছোট ভাই মাসুম বিল্লাহ (১৯) লঞ্চযোগে সোমবার সকাল ৮টার দিকে ফতুল্লা লঞ্চঘাটে এসে নামে। তারা ঘাট দিয়ে আসার সময় টোল আদায়কারীরা তাদের সাথে নিয়ে আসা হাস-মুরগির জন্য টাকা দাবি করে। তখন বাদির ভাই টোলআদায়কারীকে ২শ’ টাকা প্রদান করে। টোল আদায়কারীরা আরো ৩শ’ টাকা দাবি করে। এ নিয়ে বাদির ভাই মাসুম বিল্লাহ ও স্বামী আরিফ ফরাজির সাথে টোল আদায়কারীদের কথাকাটাকাটি হয়। একপর্যায়ে রিপনের নির্দেশে প্রিতমসহ অজ্ঞাতনামা আরো ৭ থেকে ৮ জন বাদির স্বামী ও ভাইকে মারধর করে রক্তাক্ত জখম করে। এসময় বাদি স্বামী ও ভাইকে বাঁচাতে এগিয়ে এলে হামালকারীরা বাদিকে মারধর করে তার জামা-কাপড় ছিড়ে তার শ্লিতাহানী করে। একপর্যায়ে হামলাকারীরা বাদির গলায় থাকা ৯ আনা ওজনের স্বর্ণের চেইন এবং ভাইয়ের মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায় এবং সাথে নিয়ে আসা ৮টি দেশি মুরগি ও ২টি হাঁস রেখে দিয়ে সাথে থাকা জামা কাপড়ের ব্যাগ নদীতে ফেলে দেয় অভিযুক্তরা। এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ইনচার্জ শেখ রিজাউল হক দিপু জানায়, অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করা হচ্ছে। অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com