Logo
HEL [tta_listen_btn]

হোমনায় ঐতিহাসিক ৭মার্চ পালিত

হোমনায় ঐতিহাসিক ৭মার্চ পালিত

হোমনা সংবাদদাতা
কুমিল্লার হোমনায় নানা কর্মসূচির মধ্যদিয়ে ঐতিহাসিক ৭ মার্চ পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে দিবসটি পালন করা হয়। এ উপলক্ষে মঙ্গলবার (৮ মার্চ) উপজেলা পরিষদ প্রাঙ্গণে স্থাপিত বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ, স্কুল কলেজের ছাত্র-ছাত্রীতের অংশগ্রহণে বঙ্গবন্ধুর ভাষণ, ছড়া পাঠ, কবিতা পাঠ, চিত্রাঙ্কন, সংগীত ও নৃত্য প্রতিযোগিতা, সরকারি, আধা সরকারি ও স্বায়ত্বশাষিত দপ্তর এবং শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, কুমিল্লা-২, হোমনা-তিতাস আসনের সংসদ সদস্য সেলিমা আহমাদ। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ক্ষেমালিকা চাকমার সভাপতিত্বে বক্তৃতা করেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান রেহানা বেগম, পৌর মেয়র এড. মো. নজরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মহাসিন সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আক্তার রীনা, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম, পল্লী উন্নয়ন কর্মকর্তা স্বপন চন্দ্র বর্মন।স্বাগত বক্তব্য রাখেন, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. জয়নাল আবেদীন প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com