Logo
HEL [tta_listen_btn]

গুলিস্তানে বিস্ফোরণ……..না’গঞ্জের ইসাহাক মৃধা নিহত

গুলিস্তানে বিস্ফোরণ……..না’গঞ্জের ইসাহাক মৃধা নিহত

সিদ্ধিরগঞ্জ সংবাদদাতা
রাজধানীর গুলিস্তানের সিদ্দিকবাজারে মঙ্গলবার (৭ মার্চ) একটি বহুতল ভবনে বিস্ফোরণের ঘটনায় নারায়ণগঞ্জের ইসাহাক মৃধা (৩৫) নামের এক কাপড় ব্যবসায়ী নিহত হয়েছে। বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার লতা ইউনিয়নের মৃত দুলাল মৃধার ছেলে ইসাহাক মৃধা। সে ঢাকার ইসলামপুরে কাপড়ের ব্যবসা করতেন। স্ত্রী-সন্তানদের নিয়ে থাকতেন নারায়ণগঞ্জ শহরের ঢাকেশ্বরী ২ নম্বর সড়কে। নিহত ইসাহাক মৃধার বড় ভাই জহিরুল ইসলাম বলেন, প্রতিদিন বিকেলে ব্যবসার কাজ সেরে গুলিস্তান থেকে বাসে করে নারায়ণগঞ্জের বাসায় ফিরতেন ইসাহাক। মঙ্গলবার বিকেলে বিস্ফোরণের ঘটনায় ইসাহাক নিহত হন। এদিকে, বুধবার (৮ মার্চ) জোহরের নামাজ শেষে বরিশালের কাজিরহাট থানার একতা ডিগ্রি কলেজ মাঠে জানাযা নামাজ অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। এরআগে সকালে ঢাকা থেকে ইসাহাক মৃধার মরদেহ এ্যাম্বুলেন্সে করে বরিশালে নিয়ে যাওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com