সিদ্ধিরগঞ্জ সংবাদদাতা
পণ্যবাহী ট্রাকে পণ্য পরিবহনের আড়ালে মাদক পাচার করা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে সিদ্ধিরগঞ্জে অভিযান চালিয়ে ৪২ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৩। গ্রেফতারকৃতরা হলো, মো. আজিজ আজিজ (৩৩) ও তার সহযোগী মো. সাইদুল ইসলাম (৪৫)। এসময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ১টি ট্রাক ও নগদ ৬ হাজার ২শ’ ১০ টাকা জব্দ করে র্যাব। বুধবার (৮ মার্চ) দিবাগত রাতে এ অভিযান পরিচালিত হয়। বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৩ এর অধিনায়ক লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ, পিপিএম (সেবা), বিজিবিএম, পিবিজিএম, পিএসসি।
অধিনায়ক জানান, গ্রেফতারকৃত আসামীরা তাদের কৃতকর্মের বিষয়টি স্বীকার করেছে। মাদক ব্যবসায়ী চক্রটি দীর্ঘদিন যাবত দেশের বিভিন্ন সীমান্ত এলাকা হতে মাদকের বড় বড় চালান নিয়ে আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ক্রয়-বিক্রয় করে আসছে।
তারা বিভিন্ন সময় অভিনব পদ্ধতি অবলম্বন করে অবৈধ মাদকের চালান বহন করে থাকে। মূলত তারা পণ্যবাহী ট্রাক চালিয়ে জীবিকা নির্বাহ করে এবং ট্রাকের পণ্যের আঁড়ালে অবৈধ মাদকের বড় বড় চালান দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে থাকে। আসামীদের মাদক ব্যবসার সাথে একাধিক সিন্ডিকেট জড়িত রয়েছে বলে জানায়। উক্ত সিন্ডিকেটকে গ্রেফতারের জন্য র্যাবের অভিযান চলমান রয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।