Logo
HEL [tta_listen_btn]

মাদক স¤্রাট সোহেল গ্রেফতার

মাদক স¤্রাট সোহেল গ্রেফতার

আড়াইহাজার সংবাদদাতা
আড়াইহাজারেরশীর্ষ মাদক বিক্রেতা সোহেল মিয়া (২৬) কে গ্রেফতার করেছে গোপালদী তদন্ত কেন্দ্রের আভিযানিক দল। বৃহস্পতিবার (৯ মার্চ) বিকেলে উপজেলার বিশনন্দী ফেরিঘাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ১৬ কেজি গাঁজা ও মাদক পরিবহনে ব্যবহৃত ১টি প্রাইভেটকার জব্দ করা হয়। গ্রেফতারকৃত সোহেল চাঁদপুর জেলার মতলব থানার দশপাড়া গ্রামের ইউনুস মিয়ার ছেলে। গোপালদী তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক মো. ফজলুল হক খান এর সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত সোহেল একজন পেশাদার মাদক ব্যবসায়ী। সে আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে ফাঁকি দিয়ে দীর্ঘদিন যাবত অভিনব কৌশলের মাধ্যমে নিষিদ্ধ মাদকদ্রব্য গাঁজা বহন করে নারায়ণগঞ্জসহ এর আশপাশের এলাকায় ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিলো। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com