সোনারগাঁ সংবাদদাতা
সোনারগাঁয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, নারায়ণগঞ্জ ও র্যাব-১১ যৌথ অভিযান পরিচলনা করেছে। বৃহস্পতিবার (৯ মার্চ) উপজেলায় পিরোজপুর এলাকায় ওই অভিযান পরিচালনা করা হয়। এসময় কেমিক্যাল মিশ্রিত ১৪ হাজার লিটার জুস ও ২০ কেজি কেমিক্যাল ধ্বংস করা হয়। তথ্যটি নিশ্চিত করেছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলার সহকারি পরিচালক সেলিমুজ্জামান। তিনি জানান, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, নারায়ণগঞ্জ ও র্যাব-১১ যৌথ অভিযান করে ভোক্তা অধিকার অধিদপ্তর ‘ওয়েলকাম স্টার ফুড এন্ড বেভারেজকে অবৈধ প্রক্রিয়ায় জুস উৎপাদন, মিথ্যা বিজ্ঞাপন ব্যবহার ও অনুমোদনহীন কেমিক্যাল মিশ্রন করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪৩ ধারায় ৫০ হাজার টাকা, ৪৪ ধারায় ৫০ হাজার টাকা, ৪২ ধারায় ১ লাখ টাকাসহ মোট ২ লাখ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে। অভিযানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলার ও র্যাব-১১ এর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।