Logo
HEL [tta_listen_btn]

১২ কেজি গাঁজাসহ গ্রেফতার ২

১২ কেজি গাঁজাসহ গ্রেফতার ২

আড়াইহাজার সংবাদদাতা
আড়াইহাজারে ২ যুবককে গ্রেফতার করেছে র‌্যাব-১১। তাদের দাবি, গ্রেফতারকৃতরা মাদক ব্যবসায়ী। শুক্রবার (১০ মার্চ) আড়াইহাজার উপজেরার বিশনন্দী ফেরিঘাট এলাকা থেকে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ১২ কেজি গাঁজা উদ্ধার করা হয় বলে জানায় র‌্যাব। গ্রেফতারকৃতরা হলো, গোপালগঞ্জ মোকসুদপুরের কৃষ্ণপুর (বড়বাড়ি) এলাকার মোনায়েম মোল্লার ছেলে রহমতুল্লাহ বাধন (২৩) এবং একই এলাকার মৃত ওলিউর রহমানের ছেলে মেহেদী হাসান (৩৩)। গ্রেফতারকৃত মেহেদী হাসানের বিরুদ্ধে ঢাকার রমনা মডেল থানায় ১টি চুরির মামলা রয়েছে বলে জানায় র‌্যাব। র‌্যাব-১১ এর সহকারি পরিচালক (এএসপি) মো. রিজওয়ান সাঈদ জিকু এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, গ্রেফতারকৃত আসামীরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা আর্থিকভাবে লাভবান হওয়ার উদ্দেশ্যে আইন শৃঙ্খলা বাহিনীকে ফাঁকি দিয়ে দীর্ঘদিন যাবত অভিনব কৌশলের মাধ্যমে গাঁজা বহন করে নারায়ণগঞ্জসহ এর আশপাশের এলাকায় ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিলো। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আড়াইহাজার থানায় সোপর্দ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com