রূপগঞ্জ সংবাদদাতা
বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক বলেছেন, বর্তমান সরকারের আমলে দেশের শিক্ষাখাতে সবচেয়ে বেশি উন্নয়ন হয়েছে। এ সরকারের আমলে স্কুল-কলেজ, কারিগরি ও মাদ্রাসাগুলোতে নতুন নতুন বিভিন্ন ধরনের ভবন নির্মাণ করা হয়েছে। এ উন্নয়ন বাংলাদেশের ইতিহাসে রোলমডেল। বৃহস্পতিবার (১৬ মার্চ) দুপুরে রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকায় রূপসী নিউমডেল স্কুল এন্ড কলেজ ও কিন্ডারগার্টেন এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক বলেন, আগের সরকারগুলো শিক্ষার্থীদের হাতে ছেঁড়াফাড়া পুরান বই তুলে দিতো। অথচ বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার বছরের প্রথম দিনই সারা দেশের সকল শিক্ষার্থীর হাতে চকচকে ঝকঝকে নতুন বই তুলে দিচ্ছে। এতে করে শিক্ষার্থীদের পড়ালেখার প্রতি আগ্রহ সৃষ্টি হচ্ছে। সরকার দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়নের দিকে গুরুত্ব দিয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, রূপগঞ্জ উপজেলা আওয়ামী মহিলালীগের সভাপতি ও তারাবপৌরসভার মেয়র হাছিনা গাজী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রূপগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আব্দুল আউয়াল মোল্লা, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক নারায়ণ চন্দ্র সাহা, উপজেলা আওয়ামীলীগের কার্যকরী সদস্যমোহাম্মদ ফিরোজ ভুঁইয়া, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান শাহিন, তারাবপৌরসভা আওয়ামীলীগের যুগ্মসাধারণ সম্পাদক মোসাদ্দেক হোসেন পান্নু, রূপসী নিউমডেল স্কুল এন্ড কলেজের ম্যানেজিং কমিটির সদস্য ডাক্তার মেজবাউল হাসান মোকাররম, রূপসী নিউমডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষমোহাম্মদ ফয়জুল কবির, রূপসী নিউমডেল কিন্ডারগার্টেন স্কুলের প্রধান শিক্ষক রুহুল আমিন সিকদার প্রমুখ। অপরদিকে, বৃহস্পতিবার বিকেলে রূপগঞ্জ উপজেলার কালনী এলাকায় কালনী হিরনাল উচ্চ বিদ্যালয় ও ১৩ নম্বর হিরনাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা, পুরস্কার বিতরণী ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেন, বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক। এসময় তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার দেশের শিক্ষা ব্যবস্থা আধুনিকায়ন করেছে। একের পর এক উন্নয়ন হয়েছে। অতীতে কোন সরকার এতো উন্নয়ন করেনি। কালনী হিরনাল উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সৈয়দ মারফত আলীর সভাপতিত্বে এবং দাউদপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আক্তারুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রূপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি তোফাজ্জল হোসেন মোল্লা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা, উপজেলা আওয়ামীলীগের যুগ্মসাধারণ সম্পাদক আব্দুল আজিজ ভুঁইয়া, দাউদপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি সৈয়দ রফিকুল ইসলাম, দাউদপুর ইউনিয়ন আওয়ামীলীগ নেতা মোহাম্মদ মুকুল পাশা, দাউদপুর ইউনিয়ন মহিলালীগের সাধারণ সম্পাদক ফেরদৌসী জান্নাত রুমা প্রমুখ।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।