Logo
HEL [tta_listen_btn]

হোমনায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

হোমনায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

হোমনা সংবাদদাতা
কুমিল্লার হোমনায় ২০২২ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্ত ৫৩ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দেয়া হয়েছে। বৃহস্পতিবার (১৬ মার্চ) বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা আস্থা সোশ্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান মো. সাখাওয়াত হোসেন সাকুর পৃষ্ঠপোষকতায় ও হাঁড়ির খোঁজে বাড়ি সংগঠনের যৌথ আয়োজনে শিল্পকলা একাডেমিতে এ সংবর্ধনা দেয়া হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুমিল্লা-২ হোমনা-তিতাসের সংসদ সদস্য সেলিমা আহমাদ। সংবর্ধনায় পৌর মেয়র এড. মো. নজরুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আক্তার রীনা, ভাইস চেয়ারম্যান মহাসিন সরকার, উপজেলা শিক্ষা অফিসার মো. আহসান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন খন্দকার, আওয়ামী লীগ নেতা গাজী ইলিয়াস, আস্থার সহ-সভাপতি ও সোনালী ব্যাংকের সাবেক জেনারেল ম্যানেজার মো. জহিরুল ইসলাম, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মো. কামাল উদ্দিন, হাঁড়ির খোঁজে বাড়ির পরিচালক ও প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আবদুছ ছালাম ভূঁইয়া প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com