Logo
HEL [tta_listen_btn]

না’গঞ্জ প্রেসক্লাবের জরুরি সভা

না’গঞ্জ প্রেসক্লাবের জরুরি সভা

সংবাদ বিজ্ঞপ্তি
নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাধারণ পরিষদের জরুরি সাধরণ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭ মার্চ) সকাল ১১টায় ক্লাব ভবনের ৭ম তলায় অনুষ্ঠিত এ সভায় প্রেসক্লাবের সার্বিক বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহিত হয়। ক্লাব সভাপতি খন্দকার শাহ্ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের কার্যকরী পরিষদের সহ-সভাপতি রফিকুল ইসলাম জীবন, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আহসান সাদিক শাওন, যুগ্ম সম্পাদক আফজাল হোসেন পন্টি, কোষাধ্যক্ষ আবু সাউদ মাসুদ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আনিসুর রহমান জুয়েল, কার্যকরী সদস্য আরিফ আলম দীপু, বিল্লাল হোসেন রবিন, একেএম মাহফুজুর রহমান ও মো. লুৎফর রহমান কাকন। প্রেসকøাবের সার্বিক বিষয়ে আলোচনা করেন সাবেক সভাপতি হাবিবুর রহমান বাদল, স্থায়ী সদস্য ফজলুল বারী, আব্দুস সালাম, আবু আল-আমিন খান মিঠু, অহিদুল হক খান, মাকসুদুর রহমান কামাল, নাহিদ আজাদ প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com