Logo
HEL [tta_listen_btn]

হোমনায় মধুকুপি খাল খনন কাজ উদ্বোধন

হোমনায় মধুকুপি খাল খনন কাজ উদ্বোধন

হোমনা সংবাদদাতা
হোমনা উপজেলার ঐতিহ্যবাহী মধুকুপি খাল খনন কাজের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ মার্চ) মধুকুপি খালের উপর নির্মিত ওপারচর ব্রিজের পাশের সড়কে ফলক উন্মোচন করে উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য সেলিমা আহমাদ। এসময় উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) নাছিমা আক্তার রিনা, পৌর মেয়র এড. মো. নজরুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মহাসিন সরকার,কুমিল্লার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী খান মো.ওয়ালীউজ্জামান, বিভাগীয় প্রকৌশলী মোহাম্মদ সেলিম, উপ-সহকারি প্রকৌশলী মো. শাহাদাৎ হোসেন ও কামাল উদ্দিন খানসহ আওয়ামীলীগ অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মেঘনা নদী থেকে শুরু করে তিতাস নদী পর্যন্ত ১৪ কিলোমিটারের এ খালটির খনন ব্যয় ধরা হয়েছে ৭ কোটি ৯৩ লাখ টাকা। খাল খনন কাজের দায়িত্বপ্রাপ্ত ঠিকাদারী প্রতিষ্ঠান এমএলটি ম্যাক জেভি আগামী ডিসেম্বরের মধ্যে খাল খনন কাজ সম্পন্ন করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com