নিজস্ব সংবাদদাতা
নারায়ণগঞ্জ শহরের খানপুরে দু’টি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। শনিবার (১৮ মার্চ) দুপুরে নারায়ণগঞ্জ সদর উপজেলার খানপুরে অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নারায়ণগঞ্জ কার্যালয়ের সহকারি পরিচালক মো. সেলিমুজ্জামান। সেলিমুজ্জামান জানান, বাজার পরিদর্শনকালে নারায়গঞ্জ শহরের খানপুরে ফারিয়া স্টোরকে মূল্য তালিকা না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮ ধারায় ২ হাজার ও রিপন স্টোরকে ২ হাজার টাকা জরিমানা আরোপ এবং আদায় করা হয়েছে। অভিযানে ক্যাব এর প্রতিনিধি ও জেলা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।