Logo
HEL [tta_listen_btn]

আদালতে গিয়াসউদ্দিনের হাজিরা

আদালতে গিয়াসউদ্দিনের হাজিরা

সিদ্ধিরগঞ্জ সংবাদদাতা
সোনারগাঁ থানার একটি বিস্ফোরক মামলায় আদালতে হাজিরা দিয়েছেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য, জেলা বিএনপির আহবায়ক ও সাবেক সাংসদ বীর মুক্তিযোদ্ধা গিয়াসউদ্দিন। সোমবার (২০ মার্চ) সকালে নারায়ণগঞ্জের ৮নং বিশেষ ট্রাইবুনাল আদালতে তিনি এ হাজিরা দেন। এর সত্যতা নিশ্চিত করেছেন তার আইনজীবী এড.হাবিবুর রহমান মাসুম। তিনি বলেন, এ মামলায় চার্জ গঠন হওয়ার কথা ছিলো। চার্জ গঠন পরবর্তী ৪ মে ধার্য করা হয়েছে। এদিকে তার আগমনে আদালতে জেলা-মহানগর বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ভীড় করেন তাকে দেখার জন্য। এসময় তিনি সকলের সাথে কুশল বিনিময় করেন ও সবার সাথে কথা বলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com