Logo
HEL [tta_listen_btn]

কাশীপুরে অটোচালক খুন……৭ জনের বিরুদ্ধে মামলা \ গ্রেফতার ২

কাশীপুরে অটোচালক খুন……৭ জনের বিরুদ্ধে মামলা \ গ্রেফতার ২

ফতুল্লা সংবাদদাতা
ফতুল্লার কাশিপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শাহিন আলম (২২) নামে এক অটোচালককে ছুরিকাঘাত করে হত্যা করার ঘটনায় নিহতের বড় ভাই তাহেরুল ইসলাম সেলিম (৩৭) বাদি হয়ে ৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরো ৮-৯ জনকে আসামী করে রোববার (১৯ মার্চ) রাতে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেছেন। এরআগে, শনিবার (১৮ মার্চ) দিবাগত রাত ১টার দিকে ফতুল্লার কাশীপুর হাজিপাড়া এলাকায় এ হত্যাকান্ডের ঘটনাটি ঘটে। মামলার আসামীরা হলো, আশরাফুল (২০), আকাশ (২৮),নাহিদ (১৯), বাপ্পি (১৯),মুন্না (৪০), পারভিন (৩৫) ও মরজিনাসহ অজ্ঞাতনামা আরো ৮-৯ জন। এজাহারনামীয় ২ আসামী নাহিদ ও আকাশকে ঘটনার পরপরই পুলিশ গ্রেফতার করেছে। নিহত শাহিন ফতুল্লা মডেল থানার কাশীপুর হাজিপাড়া এলাকার নজিবুর রহমানের ছেলে। মামলায় উল্লেখ করা হয়, শনিবার রাত সাড়ে ৭টার দিকে শাহিন অটো চালিয়ে যাওয়ার সময় অভিযুক্ত আসামী আশরাফুলের শরীরে ধাক্কা লাগে। এ নিয়ে উভয়ের মাঝে কথা কাটাকাটি হয়। পরে শাহিন চলে আসে। রাত পৌনে ২টার দিকে কাশীপুর হাজীপাড়াস্থ বাসার সামনের রাস্তায় শাহিনকে দেখতে পেয়ে অভিযুক্ত আসামীরা সেখান থেকে নিহতকে চায়ের দোকানের সামনে নিয়ে গিয়ে মারধর করে। একপর্যায়ে আশরাফুল তার সাথে থাকা ছুরি দিয়ে শাহিনের তলপেটে ছুরিকাঘাত করে। এতে করে রক্তাক্ত হয়ে শাহিন মাটিতে পড়ে গেলে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য প্রথমে শহরের জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে নিয়ে যায়। পরে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে শাহিন মারা যায়। মামলার তদন্তকারী কর্মকর্তা ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক সাইফুল জানায়, গ্রেফতারকৃত এজাহারনামীয় ২ আসামীকে ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে। জড়িত অপর আসামীদের গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে বলে তিনি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com