বন্দর সংবাদদাতা
বন্দরে শ্রাবন্তী ইসলাম বন্যা (১৯) নামে এক গৃহবধূ সদ্য প্রবাস ফেরত স্বামীর নগদ টাকা ও ২ ভরি স্বর্ণালংকার নিয়ে অজানার উদ্দেশ্যে পালিয়ে যাওয়ার ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। সোমবার (২০ মার্চ) দুপুরে প্রবাস ফেরত স্বামী রাতুল বাদি হয়ে বন্দর থানায় এই অভিযোগ দায়ের করেন তিনি। এরআগে রোববার (১৯ মার্চ) বিকেল ৫টায় বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের আলীনগরস্থ শ^শুর বাড়ি থেকে ওই গৃহবধূ পলায়নের ঘটনা ঘটে। অভিযোগের তথ্য সূত্রে জানা গেছে, এক বছর পূর্বে বন্দর উপজেলার আলীনগর এলাকার মৃত আব্দুল রাজ্জাক মিয়ার ছেলে রাতুলের সাথে মুন্সিগঞ্জ জেলার সদর থানার কদমতলী এলাকার রানা মিয়ার মেয়ে শ্রবন্তী ইসলাম বন্যার ইসলামী শরীয়ত মোতাবেক বিয়ে হয়। বিয়ের পর থেকে শ্রাবন্তী সংসারের বিভিন্ন বিষয় নিয়ে সদ্য প্রবাস ফেরত স্বামী রাতুলের সাথে খারাপ ব্যবহারসহ ঝগড়া বিবেদ করে আসছে। এরই ধরাবাহিকতায় রোববার (১৯ মার্চ) বিকেল ৫টায় গৃহবধূ শ্রাবন্তী বাড়িতে কাউকে কিছু না বলে ঘরে রক্ষিত নগদ ১ লাখ টাকা ও ২ ভরি স্বর্ণালংকার নিয়ে অজানার উদ্দেশ্যে পালিয়ে যায়। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে গৃহবধূর কোন সন্ধান না পেয়ে এ ব্যাপারে ভূক্তভোগী স্বামী বাদি হয়ে বন্দর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।