ফতুল্লা সংবাদদাতা
ফতুল্লায় ডাকাতির প্রস্তুতিকালে ঢাকা-নারায়ণগঞ্জ পুরান সড়কের পঞ্চবটি বন বিভাগের সামনে থেকে ধারালো অস্ত্রসহ ডাকাত দলের ৮ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (১৯ মার্চ) দিবাগত রাত ২টার দিকে তাদেরকে ফতুল্লা মডেল থানার পঞ্চবটী বন বিভাগের সামনে থেকে গ্রেফতার করা হয়। এসময় গ্রেফতারকৃতদের নিকট থেকে পুলিশ দেশীয় তৈরি একটি লম্বা ছুরি,দু’টি অত্যাধুনিক সুইচ গিয়ার,একটি ডেগার ও লোহার রড উদ্ধার করে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো, শাকিল (২৮), রাজিব (২৪), মো. হিরন (২৫), রাব্বি (২০),মাজেদ ইসলাম (২২), সোহান ইসলাম (২০), সুমন (৩২) ও মেহেদী হাসান (৩৮) প্রমুখ। পুলিশ জানায়, রোববার দিবাগত রাত ২টার দিকে ফতুল্লার পঞ্চবটী বন বিভাগের সামনে ঢাকা- নারায়নগঞ্জ পুরানো সড়কে চলাচলরত সিএনজি, অটোরিকশাসহ বিভিন্ন যানবাহনে ডাকাতি করার জন্য ১০ থেকে ১৫ জনের একটি দল সেখানে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক হুমায়ুন কবির (টু) ও গিয়াস উদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে অভিযান চালিয়ে ধারালো অস্ত্রসহ ৮ জনকে গ্রেফতার করে। এ বিষয়ে ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক হুমায়ুন কবির (২) জানায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে ঢাকা-নারায়নগঞ্জ পুরনো সড়কের পঞ্চবটি থেকে চাষাঢ়া এবং বিভিন্ন সড়কে ছিনতাই,ডাকাতি করে আসছিলো। রোববার দিবাগত মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে অস্ত্রসহ গ্রেফতার করা হয়। তবে পালিয়ে যেতে সক্ষম হয় শাওন, মেহেদীসহ ৪ থেকে ৫ জন ডাকাত। এ ঘটনায় পুলিশ বাদি হয়ে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেছে।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।