Logo
HEL [tta_listen_btn]

নিতাইগঞ্জে বিস্ফোরণ……..ঘটনাস্থলে বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা

নিতাইগঞ্জে বিস্ফোরণ……..ঘটনাস্থলে বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা

নিজস্ব সংবাদদাতা
নিতাইগঞ্জ এলাকায় বিস্ফোরণে একাংশ ধসে পড়া ভবনটি দ্রæত অপসারণের কথা জানিয়েছেন সিটি কর্পোরেশন (এনসিসি) এর প্রধান নির্বাহী কর্মকর্তা শহীদুল ইসলাম।বিস্ফোরণের দু’দিন পর মঙ্গলবার (২১ মার্চ) দুপুরে সরেজমিনে পরিদর্শন শেষে তিনি এ কথা জানান। এসময় জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, রাজউকের প্রতিনিধি, বিদ্যুৎ বিভাগ, তিতাস গ্যাসের প্রতিনিধি, গণপূর্ত ও ফায়ার সার্ভিসের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শহীদুল ইসলাম বলেন, সংশ্লিষ্ট সব বিভাগের প্রতিনিধি নিয়ে ভবনটি পরিদর্শন করেছি। গণপূর্ত বিভাগ ও প্রকৌশল বিভাগ বলছে ভবনটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। মানুষের নিরাপত্তার জন্য এটা দ্রæত অপসারণ প্রয়োজন। আমরা খুবই জরুরি ভিত্তিতে এটা অপসারণের ব্যবস্থা নেবো। আমরা রাজউককে অনুরোধ করেছি ভবনটি অপসারণের জন্য। তিনি আরও বলেন, এখানে সব বিভাগের কর্মকর্তারা আছেন কথা বলে যারাই ভাঙে ভাঙবে। কিন্তু ভবনটি ভাঙা হবে। যেহেতু খুবই ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে, তাই কোনো কালক্ষেপনের সুযোগ নেই। নূন্যতম সময়ের মধ্যে আমরা ভবনটি অপসারণ করবো। জনগণের ভোগান্তি লাঘবে তিতাসকে ব্যবস্থা নিতে বলা হয়েছে।
প্রসঙ্গত, শনিবার (১৮ মার্চ) সকালে নিতাইগঞ্জের ডাইলপট্টি এলাকার আর কে দাস রোডের ইলিয়াস দেওয়ানের স্ত্রী নাজমা দেওয়ানের মালিকানাধীন ভবনে বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় আওলাদ হোসেন (৬০) ও ইকবাল হোসেন (৪০) নামে ২ শ্রমিক মারা যান। আহত হন আরও ৮ জন। বর্তমানে ভবনটির একাংশ ধসে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com