Logo
HEL [tta_listen_btn]

নিতাইগঞ্জে বিস্ফোরণ…..দগ্ধ শাহজাহানের মৃত্যু

নিতাইগঞ্জে বিস্ফোরণ…..দগ্ধ শাহজাহানের মৃত্যু

নিজস্ব সংবাদদাতা
নিতাইগঞ্জ ডালপট্টি এলাকায় বৈদ্যুতিক ট্রান্সফর্মার বিস্ফোরণে দগ্ধ মো. শাহজাহান খান (৪০) নামে আরো এক ব্যক্তি চিকিৎসাধীন মারা গেছেন। বুধবার (২২ মার্চ) সকাল সাড়ে ৬টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ণ এন্ড প্লাস্টিক সার্জারী ইনস্টিটিউটে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তার মৃত্যু হয়। শাহজাহান খান পটুয়াখালীর আলী খানের ছেলে। এরআগে শনিবার (১৮ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে নিতাইগঞ্জ ডালপট্টি এলাকায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে। ঘটনার দিন আউলাদ হোসেন নামে এক শ্রমিকের মৃত্যু হয় এবং আহত হয় আরও ৮ জন। আহতদের মধ্যে ইকবাল নামে এক নিরাপত্তা কর্মী সোমবার (২০ মার্চ) মারা যায়। সর্বশেষ বুধবার মারা যায় শাহজাহান। এখনও ৬ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
শেখ হাসিনা জাতীয় বার্ণ এন্ড প্লাস্টিক সার্জারী ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন জানান, নিতাইগঞ্জ থেকে বৈদ্যুতিক ট্রান্সফর্মার বিস্ফোরণে দগ্ধ শাহজাহান চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকাল সাড়ে ৬টার দিকে আইসিইউতে মারা গেছেন। তার শরীরের ৬০ শতাংশ দগ্ধ ছিলো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com