Logo
HEL [tta_listen_btn]

শীতলক্ষ্যায় অজ্ঞাত নারীর লাশ

শীতলক্ষ্যায় অজ্ঞাত নারীর লাশ

সিদ্ধিরগঞ্জ সংবাদদাতা
সিদ্ধিরগঞ্জে শীতলক্ষ্যা নদী থেকে অজ্ঞাত পরিচয়ের এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২২ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে সিদ্ধিরগঞ্জের শ্মশান ঘাট এলাকায় শীতলক্ষ্যা নদীতে লাশটি ভাসতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। খবর পয়ে পুলিশ দুপুরের দিকে লাশটি উদ্ধার করে। তাৎক্ষণিকভাবে নিহতের নাম-পরিচয় জানা যায়নি। লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মোস্তফা জানান, উদ্ধারকৃত লাশটি নারায়ণগঞ্জ সদর নৌ-পুলিশকে দেয়া হবে। এটি নৌ-পুলিশের এরিয়াতে হওয়ায় এ বিষয়ে নৌ-পুলিশ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে। কাঁচপুর নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ এবিএম মিজানুর রহমান জানান, নিহতের নাম-পরিচয় জানার চেষ্টা চলছে। ময়নাতদন্তের জন্য লাশটি নারায়ণগঞ্জ সদর জেনারেল হাসপাতাল মর্গে পাঠনো হবে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com