নিজস্ব সংবাদদাতা
নানা আয়োজন ও উৎসব মুখর পরিবেশে মধ্যদিয়ে বুধবার (২২ মার্চ) দৈনিক সচেতন পত্রিকার ২৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। শহরের গলাচিপা ২৮নং কলেজ রোড দৈনিক সচেতন ভবন কার্যালয়ে মিলাদ মাহফিল দোয়া, আলোচনা সভা, মিষ্টি বিতরণ ও কেক কাটা প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, দৈনিক সচেতন এর প্রকাশক ও সম্পাদক এবং নারায়ণগঞ্জ জেলা প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব কাজী মো. ইসলাম মিয়া। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আলহাজ্ব সৈয়দ দীল মোহাম্মদ দীলু, চলচিত্র পরিচালক আসলাম মিয়া। এসময় পত্রিকায় কর্মরত সাংবাদিক মো. মোস্তফা কামাল, এম আখতার হোসেন, ফটো সাংবাদিক মো. মোক্তার হোসেন, জুম্মান সোহেল, মো. রাকিবুল ইসলাম রকি। অনুষ্ঠানে মিলাদ ও দোয়া পরিচালনা করেন গলাচিপা জামে মসজিদের খাদেম হাফেজ মাওলানা মো. সাকিল আহমেদ। পত্রিকাটি প্রথমে সাপ্তাহিক হিসাবে অগ্রযাত্রা শুরু করলেও অল্পসময়ের মধ্যে দৈনিক হিসাবে প্রকাশ হতে থাকে। ২৪ বছরে পত্রিকাটি প্রাচ্যের ড্যান্ডি খাত নারায়ণগঞ্জের তৃণমূল থেকে শুরু করে সমাজে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের হৃদয়ে স্থান করে নেয়। বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করতে গিয়ে বিভিন্ন সময় সম্পাদক ও রির্পোটারদের এক শ্রেণীর অসৎ ও সমাজ বিরোধীদের নানা ষড়যন্ত্রে পড়তে হয়। প্রকাশিত সংবাদের জের ধরে সাংবাদিকদের নানা হুমকি-ধুমকির শিকার হতে হয়। তারপরও সচেতন সাহসী ভূমিকা নিয়ে সমাজের ও রাষ্ট্রের জন্য কাজ করে যাচ্ছে। ২৪ বছরে পদার্পনে পত্রিকাটির প্রকাশক ও সম্পাদক আলহাজ্ব কাজী মো. ইসলাম মিয়া বলেন, আমি এর পূর্বে দৈনিক নীর বাংলা সম্পাদনা করতাম, সেখান থেকেই পত্রিকার লাইনে আসা। দৈনিক সচেতনকে আমি নারায়ণগঞ্জের শ্রেষ্ঠ পত্রিকায় রূপান্তরিত করতে চাই। সচেতনের অগ্রগতিতে আমি নারায়ণগঞ্জের সকল শ্রেণী পেশার মানুষের সহযোগিতা চাই। পত্রিকাটির অগ্রগতিতে যত ষড়যন্ত্র বা বাধা আসুক না কেন, আমি একটুও পিছপা হবো না। কারণ, আমার পাশে রয়েছে দেশপ্রেমিক এক ঝাঁক কলম সৈনিক।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।