নিজস্ব সংবাদাতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় নারায়ণগঞ্জে ৭ খুন মামলার মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামী নূর হোসেনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণের জন্য আদালতে আনা হয়েছে। তবে, সাক্ষী না আসায় সাক্ষ্য গ্রহণ করা হয়নি। বৃহস্পতিবার (২৩ মার্চ) সকালে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ (দ্বিতীয়) শাম্মী আখতারের আদালতে এ সাক্ষ্য গ্রহণ করার কথা ছিল। সাক্ষী না আসায় আদালত আগামী ১০ মে সাক্ষ্য গ্রহণের পরবর্তী দিন ধার্য করেছেন।
নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক মো. আসাদুজ্জামান বলেন, মাদক মামলায় সাক্ষ্য গ্রহণের জন্য নূর হোসেনকে কাশিমপুর কারাগার থেকে নারায়ণগঞ্জ কারাগারে আনা হয়। সাক্ষী না আসায় কারাগার থেকে নূর হোসেনকে আদালতে তোলা হয়নি। ১০ মে পরবর্তী সাক্ষ্য গ্রহণের পরবর্তী তারিখ ধার্য করেছেন আদালত। আসামীপক্ষের আইনজীবী খোকন সাহা বলেন, মাদক মামলায় নূর হোসেনের দ্রæত বিচারের লক্ষ্যে সব সাক্ষীর সাক্ষ্য দেয়ার জন্য আদালত সমন জারি করেছিলেন। সাক্ষ্য গ্রহণের তারিখ থাকলেও সাক্ষী না আসায় আদালত সাক্ষ্য গ্রহণের পরবর্তী তারিখ ধার্য করেছেন।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।