Logo
HEL [tta_listen_btn]

মাসদাইরে বিস্ফোরণ……১১ দিন পর দগ্ধ গৃহবধূর মৃত্যু

মাসদাইরে বিস্ফোরণ……১১ দিন পর দগ্ধ গৃহবধূর মৃত্যু

ফতুল্লা সংবাদদাতা
ফতুল্লার মাসদাইর এলাকায় খন্দকার ম্যানশন নামে একটি ভবনের ৬ তলায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ গৃহবধূ কুলসুম আক্তার (২৬) মারা গেছেন। ১১ দিন আইসিইউতে চিকিৎসাধীন থাকার পর বৃহস্পতিবার (২৩ মার্চ) সকালে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ণ ও প্লাস্টিক সার্জারী ইনস্টিটিউটে তার মৃত্যু হয়। এরআগে, ওই গৃহবধূ বার্ণ ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় জন্ম দিয়েছেন এক ছেলে সন্তানের। সিজারিয়ান ডেলিভারী হওয়া শিশুকে রাখা হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক) এর শিশু নিবিড় পরিচর্যা কেন্দ্রে। কুলসুম আক্তারের স্বামী আব্দুল্লাহ আল মাসুদ জানান, ১২ মার্চ সন্ধ্যায় বাসায় বিস্ফোরণ হয়। ঘটনার সময় আমি আমার ব্যবসা প্রতিষ্ঠানে ছিলাম। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা আমার স্ত্রী ও ছেলেকে উদ্ধার করে বার্ণ ইনস্টিটিউটে নিয়ে আসেন। ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইয়ুব হোসেন জানান, বৃহস্পতিবার সকাল ৬টার দিকে কুলসুম আক্তার মারা যান। তার শরীরের ৩০ শতাংশ দগ্ধ ছিলো। তিনি আরও জানান, কুলসুম আক্তার অন্তঃসত্ত¡া ছিলেন। সিজারের মাধ্যমে একটি ছেলে সন্তান জন্ম দেয়ার পরে মারা গেলেন তিনি। নবজাতকের ওজন কম হওয়ায় তাকে এনআইসিইউতে রাখা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com