নিজস্ব সংবাদদাতা
নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমানপুণ্যার্থীদের উদ্দেশে বলেন, আপনারা আর একটা বছর অপেক্ষা করেন। উন্নয়ন কাজগুলো সম্পন্ন হলে আপনাদের আর কোনো কষ্ট হবে না স্নান উৎসবে। তিনি আরো বলেন, এটা শুধু নারায়ণগঞ্জের প্রোগ্রাম না। সারাদেশ থেকে মানুষ এসেছে। তারা অতিথি। তাদের আপ্যায়ণ করাই আয়োজক কমিটির কাজ। প্রশাসন থেকে জনপ্রতিনিধি সবাই আছে। কমিটির নেতাসহ সবাইকে ধন্যবাদ জানাই। আমি এমপি হওয়ার পরের বছরে এখানে একটা গুজবে ১০ জনের প্রাণ গেছে। এমন গুজব কেউ আবারও ছড়ানোর চেষ্টা করলে মনে রাখবেন এটা রাষ্ট্রীয় প্রোগ্রাম, কাউকে কোনো প্রকার ছাড় দেয়া হবে না। আমি পুলিশ সুপারকে কঠোরভাবে নির্দেশনা দিচ্ছি, গুজব ছড়ানো ব্যক্তি যেই হোক তাকে যেন ছাড় না দেয়া হয়। মঙ্গলবার (২৮ মার্চ) রাত ১০টায় তিথিলগ্নে মঙ্গল প্রদীপ জ্বেলে উৎসবের উদ্বোধন করেন রামকৃষ্ণ মিশনের স্বামী একনাথনন্দজী মহারাজ। স্নান উৎসব-২০২৩ অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব কথা বলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমান। পুণ্যার্থীদের উদ্দেশে তিনি বলেন, আপনারা আর একটা বছর অপেক্ষা করেন। উন্নয়ন কাজগুলো সম্পন্ন হলে আপনাদের আর কোনো কষ্ট হবে না স্নান উৎসবে। আলোচনা সভায়বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা পরিষদের চেয়ারম্যান চন্দন শীল, জেলা প্রশাসক মঞ্জুরুল হাফেজ, জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার মোহাম্মদ আলী, এফবিসিসিআই’র পরিচালক প্রবীর কুমার সাহা, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. খোকন সাহা, বন্দর উপজেলার ভাইস চেয়ারম্যান সানাউল্লাহ সানু, উপজেলা নির্বাহী কর্মকর্তা কুদরত-এ-খোদা, মুছাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাকসুদ হোসেন। লাঙ্গলবন্দ স্নান উদযাপন পরিষদের সভাপতি সরোজ কুমার সাহার সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শিপন সরকার। এসময় আরও উপস্থিত ছিলেন, এফবিসিসিআই’র জেলা পরিষদের ২নং ওয়ার্ডের সদস্য মাসুম আহম্মেদ, মহনগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ও ২৪নং ওয়ার্ড কাউন্সিলর আফজাল হোসনে, বন্দর উপজেলার নারী ভাইস চেয়ারম্যান ছালিমা হোসেন শান্তা, ধামগড় ইউনিয়নের চেয়ারম্যান কামাল হোসেন প্রমুখ।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।